Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ১৩

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৯:১৯ এএম

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ১৩

নৌকাটি বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে তিউনিসিয়া থেকে ইতালির উদ্দেশে যাত্রা করেছিল। ছবি: সংগৃহীত

Advertisement

ইতালির উদ্দেশে যাত্রার সময় তিউনিসিয়ার উপকূলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে অন্তত ১৩ জন তিউনিসীয় নিখোঁজ হয়েছে।  এ ছাড়া দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে শনিবার জানিয়েছেন অভিবাসী অধিকারকর্মীদের একটি সংগঠনের প্রধান।

তিউনিসিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান মুস্তাফা আবদেলকেবির জানান, নৌকাটি বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে তিউনিসিয়া থেকে ইতালির উদ্দেশে  যাত্রা করেছিল।

উদ্ধার হওয়া দুজনের একজন জানান, নৌকাটি উলটে যাওয়ার পর তারা কয়েক ঘণ্টা সাগরে ভেসে ছিলেন। উদ্ধার হওয়া  আরেক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আবদেলকেবির।

একসময় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার জন্য তিউনিসিয়া ছিল অভিবাসীদের অন্যতম প্রধান যাত্রাপথ। তবে গত দুই বছরে দেশটি থেকে অভিবাসীদের যাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে।

এর পেছনে রয়েছে সরকারের কঠোর অভিযান এবং সমুদ্রে নজরদারি বৃদ্ধি। ইউরোপীয় অর্থায়নে বিশেষ করে ইতালির সহায়তায় আধুনিক সীমান্ত নজরদারি সরঞ্জামও ব্যবহার করা হচ্ছে।

তবে গত মাসে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কয়েক ডজন মানবাধিকার ও মানবিক সংগঠন অভিযোগ করে, ইইউ-তিউনিসিয়া অভিবাসন চুক্তির কারণে দেশটিতে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের ওপর গুরুতর নির্যাতন আরও বেড়েছে এবং তা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। 

সংগঠনগুলো তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত অভিবাসন ও সীমান্ত নিয়ন্ত্রণ কার্যক্রমে ইইউর অর্থায়ন বন্ধের আহ্বান জানায়।

তিউনিসিয়া এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে দেশটির সরকার বারবার বলে আসছে, বিপুলসংখ্যক অভিবাসীর চাপের বড় অংশ তাদেরই বহন করতে হচ্ছে।

তথ্যসূত্র: জিও নিউজ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষে ৩০ জনের মৃত্যু

কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষে ৩০ জনের মৃত্যু

তুরাগে দুই শিশু নিখোঁজ, ২০ ঘণ্টা পর ১ জনের মরদেহ উদ্ধার

তুরাগে দুই শিশু নিখোঁজ, ২০ ঘণ্টা পর ১ জনের মরদেহ উদ্ধার

তুরাগ নদে নিখোঁজ দুই শিশু, দ্বিতীয় দিনেও চলছে উদ্ধার অভিযান

তুরাগ নদে নিখোঁজ দুই শিশু, দ্বিতীয় দিনেও চলছে উদ্ধার অভিযান

কঙ্গোয় হ্রদে নৌকা ডুবে নিহত ৪১

কঙ্গোয় হ্রদে নৌকা ডুবে নিহত ৪১

‘মিস ইউ মা’ লিখে ফেসবুকে পোস্ট, ২৪ ঘণ্টা পর পাহাড়ে মিলল নিখোঁজ শিক্ষার্থী

‘মিস ইউ মা’ লিখে ফেসবুকে পোস্ট, ২৪ ঘণ্টা পর পাহাড়ে মিলল নিখোঁজ শিক্ষার্থী

মালয়েশিয়া যাওয়ার পথে নৌকাডুবি, ২ জনের লাশ উদ্ধার

মালয়েশিয়া যাওয়ার পথে নৌকাডুবি, ২ জনের লাশ উদ্ধার

আরও পড়ুন

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা?

ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা?

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে ইন্ডিয়া জোট

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে ইন্ডিয়া জোট

বাড়ল স্বর্ণের দাম

বাড়ল স্বর্ণের দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম