Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, ১১ অভিবাসীর লাশ উদ্ধার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১১:০৬ এএম

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, ১১ অভিবাসীর লাশ উদ্ধার

নৌকাটি বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে তিউনিসিয়া থেকে ইতালির উদ্দেশে রওনা হয়েছিল। ছবি: সংগৃহীত

Advertisement

ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে ১১ জনের মৃত্যু হয়েছে।  এ ছাড়া এখনো ছয়জন নিখোঁজ রয়েছে।

রোববার (২৩ আগস্ট) তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড, সেনাবাহিনী ও সিভিল প্রোটেকশন বিভাগের সদস্যরা দুইটি হেলিকপ্টারের সহায়তায় অভিযান চালিয়ে যাচ্ছেন।

নৌকাটি বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে তিউনিসিয়া থেকে ইতালির উদ্দেশে রওনা হয়েছিল। এতে বেশিরভাগই তরুণ অভিবাসী ছিলেন।


তিউনিসিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার প্রধান জানান, নৌকাটিতে একই পরিবারের সাতজন সদস্য ছিলেন। এ ছাড়া এক ব্যক্তি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে নৌকায় উঠেছিলেন।

উদ্ধার হওয়া একমাত্র ব্যক্তি জানিয়েছেন, উদ্ধারের আগে তিনি প্রায়  ৪৮ ঘণ্টা সাগরে ভেসে ছিলেন। পরে একটি বাণিজ্যিক জাহাজ তাকে উদ্ধার করে।


নৌকায় থাকা সবাই তিউনিসিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের বেন গেরদানে এলাকার বাসিন্দা ছিলেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান জোরদারের দাবিতে শনিবার রাতে শহরটিতে কয়েক ডজন তরুণ বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

তথ্যসূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের প্রাণহানি

নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের প্রাণহানি

ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত

ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

সিরিয়ায় আসাদ আমলে প্রাণ গেছে ২৩ হাজার শিশুর, নিখোঁজ হাজারো

সিরিয়ায় আসাদ আমলে প্রাণ গেছে ২৩ হাজার শিশুর, নিখোঁজ হাজারো

সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১

সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলি হামলা, নিহত ৬

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলি হামলা, নিহত ৬

আরও পড়ুন

স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের প্রাণহানি

নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের প্রাণহানি

ক্যালিফোর্নিয়ায় চলন্ত ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য লুট

ক্যালিফোর্নিয়ায় চলন্ত ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য লুট

মেক্সিকান মাদকসম্রাট ‘চাপো ইসিদ্রো’ গ্রেফতার, নিহত নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য

মেক্সিকান মাদকসম্রাট ‘চাপো ইসিদ্রো’ গ্রেফতার, নিহত নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম