Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

প্রতিবন্ধীদের নিয়ে বার্তা দিলেন সৌদি গ্র্যান্ড মুফতি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৩:০৩ পিএম

প্রতিবন্ধীদের নিয়ে বার্তা দিলেন সৌদি গ্র্যান্ড মুফতি

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ ড. সালেহ বিন ফাওজান আল-ফাওজান। সংগৃহীত ছবি

Advertisement

প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের যত্ন নেওয়া এবং তাদের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ ড. সালেহ বিন ফাওজান আল-ফাওজান।

রোববার (২৩ আগস্ট) ঐতিহাসিক শহর তাইফে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করা তাইফ চ্যারিটেবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন সৌদি গ্র্যান্ড মুফতি।

বৈঠকে শেখ আল-ফাওজান বলেন, সমাজের প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন সদস্যদের যত্ন নেওয়া মানুষের মধ্যে দয়া, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মতো গুণাবলি আরও শক্তিশালী করে।

তিনি প্রতিবন্ধী শিশুদের যত্ন, পুনর্বাসন ও তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ওপর গুরুত্ব দেন। তিনি বলেছেন, প্রতিবন্ধীদের সেবা ও সহযোগিতা ইসলামি শরিয়াহর উৎসাহিত গুরুত্বপূর্ণ মূল্যবোধগুলোর একটি।

তাইফে জেনারেল প্রেসিডেন্সি ফর স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে তাইফ চ্যারিটেবল অ্যাসোসিয়েশন ফর পিপল উইথ ডিজঅ্যাবিলিটিজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. সাঈদ বিন আলী আল-জাহরানি উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন সংস্থাটির কর্মকর্তারা এবং কয়েকজন প্রতিবন্ধী শিশু।

বৈঠকে গ্র্যান্ড মুফতিকে সংস্থাটির বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ সম্পর্কে অবহিত করা হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংস্থাটির দেওয়া পুনর্বাসন, শিক্ষা ও সামাজিক সেবার বিষয়গুলোও তুলে ধরা হয়।

শেখ আল-ফাওজান প্রতিবন্ধী শিশুদের সহায়তা ও পুনর্বাসনে সংস্থাটির কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে উপকারভোগীদের সেবায় নিয়োজিত কর্মকর্তা ও কর্মীদের নিষ্ঠারও প্রশংসা করেন।

বৈঠকে উপস্থিত প্রতিবন্ধী শিশুদের সুস্থতা, সুন্দর ভবিষ্যৎ ও সঠিকভাবে বেড়ে ওঠার জন্য দোয়া করেন সৌদি গ্র্যান্ড মুফতি। তাদের বাবা-মা ও পরিচর্যাকারীদের প্রচেষ্টার জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করেন তিনি।

এ সময় শিশুদের জ্ঞান অর্জনের প্রতি মনোযোগী হওয়া এবং উত্তম নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান শেখ আল-ফাওজান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মক্কা-মদিনায় পড়ল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

মক্কা-মদিনায় পড়ল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

হিফজুল হাদিস প্রতিযোগিতায় ঢাকা দক্ষিণ থেকে নির্বাচিত ৮ জন

সৌদি ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগ হিফজুল হাদিস প্রতিযোগিতায় ঢাকা দক্ষিণ থেকে নির্বাচিত ৮ জন

সৌদির কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব চেয়েছে ঢাকা

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সৌদির কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব চেয়েছে ঢাকা

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

যাত্রীদের বাঁচাতে গিয়ে জীবন দিলেন সৌদি আরবের বিমানবন্দর কর্মী

যাত্রীদের বাঁচাতে গিয়ে জীবন দিলেন সৌদি আরবের বিমানবন্দর কর্মী

আরও পড়ুন

শিশু নির্যাতনের অভিযোগে বাবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করলেন মেগান

শিশু নির্যাতনের অভিযোগে বাবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করলেন মেগান

নির্বাচনের কয়েক দিন আগে ইসরাইলে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

নির্বাচনের কয়েক দিন আগে ইসরাইলে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে যাজকদের যৌন নিপীড়ন, ১৩০০ জনকে ৮০ কোটি ডলার দেবে চার্চ

যুক্তরাষ্ট্রে যাজকদের যৌন নিপীড়ন, ১৩০০ জনকে ৮০ কোটি ডলার দেবে চার্চ

হঠাৎ আমিরাতের সব সৈকত বন্ধ ঘোষণা

হঠাৎ আমিরাতের সব সৈকত বন্ধ ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম