Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১০:৫৪ পিএম

সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!

প্রতীকী ছবি

Advertisement

দেশে জন্মহার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় এক অভূতপূর্ব উদ্যোগ নিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুর। তরুণ দম্পতিদের সন্তান নিতে উদ্বুদ্ধ করতে প্রতিটি শিশুর ১৭ বছর বয়স পর্যন্ত বেড়ে ওঠার জন্য প্রায় ৭০ হাজার সিঙ্গাপুরি ডলার (যা বাংলাদেশি টাকায় প্রায় ৬০ লাখ টাকা) দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী লরেন্স ওং এই বিশেষ সহায়তার কথা ঘোষণা করেন। সিঙ্গাপুরে এখন সন্তান জন্মদানের হার ইতিহাসে সবচেয়ে নিচে নেমে এসেছে। এই সংকট কাটাতে সরকার শিশুদের জন্য বড় ধরনের আর্থিক প্যাকেজ চালু করল। 

নতুন এই নিয়মের সবচেয়ে বড় সুবিধা হলো—টাকা শুধু শিশু জন্ম নেওয়ার পরপরই শেষ হয়ে যাবে না; বরং বাচ্চার পড়ালেখা, চিকিৎসা ও বেড়ে ওঠার পুরোটা সময় অর্থাৎ ১৭ বছর বয়স পর্যন্ত সরকার ধাপে ধাপে টাকা দিয়ে যাবে।

নতুন এই নিয়মে একটি শিশু জন্মালেই অভিভাবকেরা এককালীন নগদ ১০ হাজার ডলার এবং তার একাউন্টে ৫ হাজার ডলার পাবেন। এরপর শিশুটির বয়স ১ থেকে ১৬ বছর হওয়া পর্যন্ত প্রতি বছর আরও ২ হাজার ডলার করে নগদ টাকা দেওয়া হবে। আর সন্তানের বয়স ১৭ বছর হলে উচ্চশিক্ষার খরচের জন্য একবারে দেওয়া হবে আরও ১০ হাজার ডলার। এছাড়াও নতুন মা-বাবার জন্য কাজের ছুটি বাড়ানো এবং বাড়ি কেনার ক্ষেত্রে বাড়তি সুবিধার ব্যবস্থাও করা হচ্ছে।

সিঙ্গাপুরে খরচ বেশি হওয়ায় এবং কর্মক্ষেত্রের ব্যস্ততায় অনেকেই সন্তান নিতে ভয় পান। সরকারের আশা, এই বিশাল আর্থিক সাহায্য তরুণ দম্পতিদের ভয় দূর করবে এবং তারা সুখে শান্তিতে পরিবার গড়তে উৎসাহিত হবেন।

সূত্র: ইকোনমিক টাইমস।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করল সিঙ্গাপুর

সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করল সিঙ্গাপুর

বাসে জোরে গান বা সিটে পা তুলে বসলেই ৪৮ হাজার টাকা জরিমানা

বাসে জোরে গান বা সিটে পা তুলে বসলেই ৪৮ হাজার টাকা জরিমানা

বিশ্বে সর্বোচ্চ বেতন পান যে দেশের প্রধানমন্ত্রী

বিশ্বে সর্বোচ্চ বেতন পান যে দেশের প্রধানমন্ত্রী

সরকার তিন লাখ টাকার মধ্যে অভিবাসন ব্যয় কমিয়ে আনার চেষ্টা করছে: শামা ওবায়েদ

সরকার তিন লাখ টাকার মধ্যে অভিবাসন ব্যয় কমিয়ে আনার চেষ্টা করছে: শামা ওবায়েদ

চিকিৎসা করাতে গিয়েও দেশের জন্য বিনিয়োগ আনতে প্রতিমন্ত্রীর বৈঠক

চিকিৎসা করাতে গিয়েও দেশের জন্য বিনিয়োগ আনতে প্রতিমন্ত্রীর বৈঠক

যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুর থেকে ১ হাজার ৫২ কোটি টাকার গম কিনছে সরকার

যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুর থেকে ১ হাজার ৫২ কোটি টাকার গম কিনছে সরকার

আরও পড়ুন

হঠাৎ মুখোমুখি দুই যান, আহত ৮ ইসরাইলি সেনা

হঠাৎ মুখোমুখি দুই যান, আহত ৮ ইসরাইলি সেনা

পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’!

পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’!

উত্তেজনার মধ্যেই রাহুলের ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইট, কী মিলবে এতে

উত্তেজনার মধ্যেই রাহুলের ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইট, কী মিলবে এতে

রিয়াদে আরামকো স্থাপনার কাছে হামলা

রিয়াদে আরামকো স্থাপনার কাছে হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম