Logo
Logo
×
   

আন্তর্জাতিক

জাতপাত সামলানোর চাপে মোদি-শাহ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৬:৫৩ পিএম

জাতপাত সামলানোর চাপে মোদি-শাহ

উচ্চবর্ণ ও ওবিসি—দুই পক্ষকে সন্তুষ্ট করতে মোদি-শাহর সামনে বড় চ্যালেঞ্জ। সংগৃহীত ছবি

ভারতের উত্তরপ্রদেশের ২০২৭ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিজেপির সামনে বড় হয়ে উঠছে জাতপাতের রাজনীতি। একদিকে উচ্চবর্ণের ক্ষোভ, অন্যদিকে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর (ওবিসি) ভোটব্যাংক ধরে রাখা—দুই দিক সামলাতে চাপে বিজেপির শীর্ষ নেতৃত্ব।

দেশটিতে জাতগণনা ও সংরক্ষণ নিয়ে নতুন বিতর্ক পরিস্থিতিকে আরও জটিল করেছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এসসি, এসটি ও ওবিসি শিক্ষার্থীদের বৈষম্য ঠেকাতে ইউজিসির নির্দেশিকা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।

এদিকে জাতগণনায় ওবিসির সংখ্যা বেশি প্রমাণিত হলে সংরক্ষণ বাড়ানোর দাবি উঠতে পারে—এমন আশঙ্কা রয়েছে উচ্চবর্ণের একাংশের মধ্যে।

অন্যদিকে, ওবিসি ভোট ধরে রাখতে সক্রিয় বিজেপি। উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি পদে ওবিসি নেতা পঙ্কজ চৌধরিকে দায়িত্ব দেওয়াকেও এই কৌশলের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকদের একাংশ।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০২৭-এর উত্তরপ্রদেশ নির্বাচন শুধু রাজ্যের ক্ষমতার লড়াই নয়, ২০২৯ সালের লোকসভা নির্বাচনেরও বড় পরীক্ষা। তাই উচ্চবর্ণ ও ওবিসি—দুই পক্ষকে সন্তুষ্ট করতে গিয়ে বিজেপির সামনে এখন সত্যিই কঠিন রাজনৈতিক সমীকরণ। দুই ভোটব্যাংকের মধ্যে ভারসাম্য রাখাই এখন মোদি-শাহ-যোগীর সামনে বড় চ্যালেঞ্জ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম