Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইতালিতে ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে ৪৩২ আক্রান্ত , ১৭ জনের মৃত্যু

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১০:০৩ এএম

ইতালিতে ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে ৪৩২ আক্রান্ত , ১৭ জনের মৃত্যু

ওয়েস্ট নাইল ভাইরাস মূলত মানুষ, ঘোড়া ও পাখির শরীরে সংক্রমণ ঘটায়। মশার কামড়ের মাধ্যমে এ ভাইরাস ছড়ায়।

Advertisement

ইতালিতে মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণে চলতি বছর দেশটিতে এখন পর্যন্ত ৪৩২ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে এ পর্যন্ত মারা গেছেন ১৭ জন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ জানিয়েছে, বছরের শুরু থেকে এ পর্যন্ত ৪৩২টি নিশ্চিত সংক্রমণের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত শনাক্ত হওয়া নিউরোইনভেসিভ বা স্নায়ুতন্ত্রে আক্রান্ত হওয়ার ধরনগুলোর ক্ষেত্রে মৃত্যুহার ৭ দশমিক ২ শতাংশ। গত বছরের একই সময়ে এ হার ছিল ১৩ দশমিক ৯ শতাংশ।

এর আগে, দেশটিতে গত বছর মোট ৪৩০ জন ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছিল। ওয়েস্ট নাইল ভাইরাস মূলত মানুষ, ঘোড়া ও পাখির শরীরে সংক্রমণ ঘটায়। মশার কামড়ের মাধ্যমে এ ভাইরাস ছড়ায়।

বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত প্রায় ৮০ শতাংশ মানুষের কোনো উপসর্গ দেখা যায় না। প্রায় ১৯ শতাংশের মধ্যে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ফ্লুর মতো উপসর্গ দেখা দিতে পারে। আর প্রায় ১ শতাংশ আক্রান্তের ক্ষেত্রে স্নায়বিক জটিলতা দেখা দেয়।

সুত্র: আনাদোলু এজেন্সি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিউমোনিক প্লেগ কী, কতটা ভয়ংকর এই রোগ?

নিউমোনিক প্লেগ কী, কতটা ভয়ংকর এই রোগ?

স্বামীর দাফনের এক ঘণ্টা পর প্রাণ গেল স্ত্রীর

স্বামীর দাফনের এক ঘণ্টা পর প্রাণ গেল স্ত্রীর

‎ঢামেকে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু

‎ঢামেকে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

আরও পড়ুন

গাজায় ইসরাইলি বর্বরতার ৩ বছর ধ্বংসস্তূপে ফিলিস্তিনিদের টিকে থাকার লড়াই

ধ্বংসস্তূপে ফিলিস্তিনিদের টিকে থাকার লড়াই

প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ

প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ

স্বর্ণের দরপতন

স্বর্ণের দরপতন

ফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেফতার ৫০০

ফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেফতার ৫০০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম