Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের অর্থনীতি ‘ধ্বংসের পথে’: মার্কিন অর্থমন্ত্রী

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১২:১২ পিএম

ইরানের অর্থনীতি ‘ধ্বংসের পথে’: মার্কিন অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের বন্দরগুলোতে দেওয়া মার্কিন নৌ অবরোধ দেশটির অর্থনীতিকে আরও দুর্বল করে দেবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।   খবর আল জাজিরার

বেসেন্ট দাবি করেন, গত ১৪ দিনে যুক্তরাষ্ট্র উপসাগর দিয়ে ১৩ কোটি ব্যারেল তেল পরিবহণে সহায়তা করেছে, অথচ ইরান কোনো তেল পরিবহণ করতে পারেনি।

তিনি লেখেন, ‘নৌ অবরোধ এবং ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ইরানের দুর্বল অর্থনীতিকে ধ্বংস করে দেবে।’

বেসেন্ট আরও বলেন, ‘গত ১৪ দিনে যুক্তরাষ্ট্র ১৩ কোটি ব্যারেল তেল বাইরে পাঠাতে সহায়তা করেছে। ইরান: শূন্য।’


তার এই বক্তব্যের মাধ্যমে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর বিষয়ে ওয়াশিংটনের কঠোর অবস্থানই স্পষ্ট হয়েছে।

অন্যদিকে, আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০-এর গুরুত্বপূর্ণ বৈঠকে ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে মিত্র ও অংশীদার দেশগুলোর ওপর চাপ বাড়াবে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ বিষয়ে জি-২০ সদস্যদের সঙ্গে সরাসরি আলোচনা করবেন বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলছে, আগামী সোমবার ও মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার পাহাড়ি শহর অ্যাশভিলে জি-২০-এর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা বৈঠকে বসবেন।   জি-২০ এর মন্ত্রী পর্যায়ের আসন্ন বৈঠকগুলোর মধ্যে এটিই প্রথম।  এসব  বৈঠকের মাধ্যমে আগামী ডিসেম্বরে ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হবে।


মার্কিন ট্রেজারি বিভাগের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ইরানের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে জি-২০ সদস্যদের যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মেনে চলার গুরুত্ব তুলে ধরবেন মার্কিন কর্মকর্তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলা

ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলা

ইরান যুদ্ধে লাভ হচ্ছে যুক্তরাষ্ট্রের, জানালেন ট্রাম্প

ইরান যুদ্ধে লাভ হচ্ছে যুক্তরাষ্ট্রের, জানালেন ট্রাম্প

মিশিগানে সেই মুসলিম প্রার্থী জিতলে ‘ক্রিসমাস থাকবে না’, বললেন ট্রাম্প

মিশিগানে সেই মুসলিম প্রার্থী জিতলে ‘ক্রিসমাস থাকবে না’, বললেন ট্রাম্প

প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা

বিশ্বজুড়ে ইমেজ সংকট প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা

ইরানে বড় হামলা যে কোনো সময়

ইরানে বড় হামলা যে কোনো সময়

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

আরও পড়ুন

জাপানের বুলেট ট্রেনে সব আছে, নেই শুধু ‘চা-চা’ হাঁক!

জাপানের বুলেট ট্রেনে সব আছে, নেই শুধু ‘চা-চা’ হাঁক!

অতি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে অর্ণব

অতি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে অর্ণব

নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে ইরান, দাবি নেতানিয়াহুর

নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে ইরান, দাবি নেতানিয়াহুর

ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলা

ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম