Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের জবাব দেবে: পেজেশকিয়ান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১০:২৫ এএম

যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের জবাব দেবে: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

Advertisement

লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের  হামলার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরান যুদ্ধ চায় না, তবে কোনো ধরনের আগ্রাসনের মুখে দেশটি চুপ করে বসে থাকবে না।

ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় তিনি এসব কথা বলেন।

এর আগে,রোববার ইরানের লারাক দ্বীপে আইআরজিসির দুটি রকেট লাঞ্চারে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র।  এর জবাবে জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।


আইআরজিসি জানায়, আগ্রাসনকারীদের শাস্তি হিসেবে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে জর্ডানের কিং হুসেইন ও আল আজরাক ঘাঁটিতে।

আইআরজিসি দাবি করে, এই হামলায় ঘাঁটিগুলোর প্রযুক্তিগত ও পুনর্গঠনমূলক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। হামলায় শত্রুপক্ষের বিমান উড্ডয়ন স্থাপনাও ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে তারা।


পেজেশকিয়ান বলেন, ‘ইরানের ওপর হামলা হলে আগ্রাসনকারীদের কঠোর ও সিদ্ধান্তমূলক জবাব দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘এই অঞ্চলে অস্থিতিশীলতা ও অশান্তি কোনো দেশের স্বার্থে নয়। এটি শেষ পর্যন্ত সবার জন্যই বড় চ্যালেঞ্জ তৈরি করবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান

মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কুরআন থেকে অনুপ্রাণিত হয়ে নিয়ন্ত্রণহীন স্কুলবাসের ১৯ শিশুকে বাঁচান যুবক

কুরআন থেকে অনুপ্রাণিত হয়ে নিয়ন্ত্রণহীন স্কুলবাসের ১৯ শিশুকে বাঁচান যুবক

‘ইসরাইলকে ১ ঘণ্টায় ধ্বংস করতে পারে ইরান’

‘ইসরাইলকে ১ ঘণ্টায় ধ্বংস করতে পারে ইরান’

আরও পড়ুন

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

ফ্রান্সে থমথমে পরিস্থিতি, ৩১ অক্টোবর ঘিরে নতুন বিক্ষোভের উত্তাপ!

ফ্রান্সে থমথমে পরিস্থিতি, ৩১ অক্টোবর ঘিরে নতুন বিক্ষোভের উত্তাপ!

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

‘নেতানিয়াহু আর দেশ পরিচালনার যোগ্য নন’, দাবি ইসরাইলি বিরোধী দলের

‘নেতানিয়াহু আর দেশ পরিচালনার যোগ্য নন’, দাবি ইসরাইলি বিরোধী দলের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম