Logo
Logo
×
   

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত গ্যাসে ৪৩ জনের মৃত্যু

Icon

আফ্রিকা প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম

নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত গ্যাসে ৪৩ জনের মৃত্যু

পাইপলাইন থেকে তেল চুরির সময় এ ঘটনা ঘটে। সংগৃহীত ছবি

নাইজেরিয়ার রিভার্স অঙ্গরাজ্যে পাইপলাইন থেকে অবৈধভাবে তেল সংগ্রহের সময় বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে ওক্রিকা এলাকার ওকারি জেটিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দুই শতাধিক মানুষ নৌকায় করে পাইপলাইনের অবৈধ সংযোগস্থল থেকে পেট্রোলিয়াম পণ্য সংগ্রহের চেষ্টা করছিলেন। এ সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে অনেকে অচেতন হয়ে পড়েন এবং কয়েকজন নদীতে পড়ে যান।

নিহতদের মধ্যে ৩৭ জনকে শনাক্ত করা হয়েছে। আরও ছয়জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ এখনও মৃতের চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করেনি। ঘটনার কারণ ও হতাহতের সংখ্যা নির্ধারণে তদন্ত চলছে।

নাইজেরিয়ার তেলসমৃদ্ধ নাইজার ডেল্টা অঞ্চলে দীর্ঘদিন ধরে অবৈধ তেল উত্তোলন ও পাইপলাইন থেকে তেল চুরির ঘটনা ঘটে আসছে। এসব ঘটনায় প্রায়ই অগ্নিকাণ্ড, বিস্ফোরণ ও বিষাক্ত গ্যাসে প্রাণহানি ঘটে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম