Logo
Logo
×
   

আন্তর্জাতিক

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পিএম

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

মুহাম্মদ মাহমুদ মারশাদ আল-কাদি। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোল হামাসের এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।  নিহত এই কমান্ডার ২০২৩ সালের ৭ অক্টোবর সুফা সামরিক ঘাঁটিতে হামলা ও অনুপ্রবেশের নেতৃত্ব দিয়েছিলেন বলেও দাবি করে আইডিএফ। 

 আইডিএফের দাবি, নিহত ব্যক্তির নাম নুখবা কমান্ডার মুহাম্মদ মাহমুদ মারশাদ আল-কাদি। 

এক্সে দেওয়া এক পোস্টে ইসরাইলি সেনাবাহিনী জানায়, সুফা ঘাঁটিতে প্রাণঘাতী হামলার নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গাজায় চলমান ইসরাইল-হামাস যুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।


আইডিএফের ভাষ্য অনুযায়ী, যুদ্ধের সময় রাফাহ এলাকায় হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের আটকে রাখার ক্ষেত্রেও আল-কাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ ছাড়া তিনি হামাসের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া, সংগঠনটির সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং নতুন হামলার প্রস্তুতির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ করেছে দখলদার বাহিনী। 

আইডিএফ বলেছে, ইসরাইলি সেনা ও বেসামরিক নাগরিকদের জন্য আল-কাদি যে তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিলেন, তা দূর করতেই তাকে লক্ষ্য করে অভিযান চালানো হয়।

তথ্যসূত্র: এনডিটিভি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম