Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ভারতে গরুর সঙ্গে সঙ্গম, বিপাকে যুবক

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পিএম

ভারতে গরুর সঙ্গে সঙ্গম, বিপাকে যুবক

ওই গরুটির বয়স দুই বছর ছিল। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের গুজরাটে দুই বছর বয়সী একটি গরুর সঙ্গে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ইন্ডিয়া টুডে জানিয়েছে, অভিযুক্তের নাম কানুভাই গোন্ডালিয়া। তিনি প্রদেশটির রাজকোট জেলায় বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গরুটির মালিক স্থানীয় গবাদিপশু পালনকারী মেরখিভাই চাভদা। রাজকোট জেলার একটি গ্রামে মালিকের বাড়ি থেকে গরুটি বেরিয়ে যাওয়ার পর এ ঘটনা ঘটে বলে অভিযোগ।

গরুটিকে খুঁজতে বেরিয়ে চাভদা একটি শ্মশানঘাটের কাছে যান। সেখানে তিনি অভিযুক্ত গোন্ডালিয়াকে গরুটির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখেন বলে অভিযোগ করেন।

পুলিশের দাবি, গরুর মালিককে দেখতে পেয়ে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় সেখানে উপস্থিত অন্য এক স্থানীয় বাসিন্দা মোবাইল ফোনে ঘটনাটির ভিডিও ধারণ করেন বলে জানিয়েছে পুলিশ।

পরে চাভদা পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। তার অভিযোগের ভিত্তিতে গোন্ডালিয়ার বিরুদ্ধে ভারতের প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইন, ১৯৬০-এর ১১(১)(এ) ধারায় মামলা করা হয়। এরপর তাকে হেফাজতে নেয় পুলিশ।

ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম