Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে ইরাক-ফ্রান্স, ৬ চুক্তি স্বাক্ষর

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে ইরাক-ফ্রান্স, ৬ চুক্তি স্বাক্ষর

প্যারিসে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বৈঠকের পর চুক্তি স্বাক্ষর হয়। ছবি: সংগৃহীত

Advertisement

প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে ছয়টি চুক্তি স্বাক্ষর করেছে ইরাক ও ফ্রান্স। সোমবার (১৪ সেপ্টেম্বর) প্যারিসে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বৈঠকের পর এসব চুক্তি স্বাক্ষর হয়। খবর আনাদোলুর 

ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বৈঠকে ভবিষ্যতে ফ্রান্সের কাছ থেকে ইরাকের অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার একটি রোডম্যাপেও দুই দেশ একমত হয়েছে।

বৈঠকে সীমান্ত নিরাপত্তা এবং ইরাকের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

চুক্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ফরাসি প্রতিষ্ঠান হারমাতান এআই-এর মধ্যে একটি সমঝোতা, যার লক্ষ্য স্বয়ংক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সহযোগিতা করা।


এ ছাড়া কামান, ড্রোন প্রতিরোধ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ও নজরদারি প্রযুক্তি নিয়ে ফরাসি কোম্পানিগুলোর সঙ্গে আরও আলোচনার পরিকল্পনা রয়েছে বাগদাদের।

 শুধু সামরিক খাত নয়, দুই দেশের মধ্যে আরও কয়েকটি বিষয়ে চুক্তি হয়েছে। এর মধ্যে রয়েছে—

 - ইরাকের জন্য ফরাসি সামরিক সরঞ্জাম সরবরাহ;

- টোটাল এনার্জিস-এর সঙ্গে গ্যাস খাতে সহযোগিতা;

- বেসামরিক বিমান চলাচল;

- গবেষণা ও উদ্ভাবন;

- ফরাসি উন্নয়ন সংস্থার সঙ্গে সহযোগিতা।

বৈঠকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন ম্যাক্রোঁ ও আল-জাইদি। তারা উত্তেজনা কমানোর আহ্বান জানান এবং হরমুজ প্রণালিসহ আন্তর্জাতিক জলপথে অবাধ নৌ চলাচলের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।


২০২৩ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারত্বের আওতায় অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও তারা একমত হয়েছেন।

ফ্রান্সে দুই দিনের সফর শেষে সোমবার দেশটি ছাড়েন ইরাকি প্রধানমন্ত্রী আলি আল-জাইদি। ইউরোপ সফরের দ্বিতীয় ধাপে তার জার্মানি যাওয়ার কথা রয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম