Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হ্যালোইন ঘিরে ফ্রান্সে সহিংসতার শঙ্কা, মাঠে নামছে ৭০ হাজার পুলিশ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ এএম

হ্যালোইন ঘিরে ফ্রান্সে সহিংসতার শঙ্কা, মাঠে নামছে ৭০ হাজার পুলিশ

ছবি: সংগৃহীত

Advertisement

ফ্রান্সে হ্যালোইন উৎসবের দিন নতুন করে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে সরকার। বিক্ষোভের নামে সহিংসতা ও ভাঙচুরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানান, আগামী শনিবার (৩১ অক্টোবর) হ্যালোইন উৎসবের দিন দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি ঘিরে জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার ‘অত্যন্ত উচ্চ ঝুঁকি’ রয়েছে। এ কারণে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। গত সপ্তাহে মোতায়েন করা সাঁজোয়া যান ও জলকামানও প্রস্তুত রাখা হবে।


জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে চলমান বিক্ষোভের কয়েকটি কর্মসূচি ইতোমধ্যে ব্যাপক লুটপাট ও দাঙ্গায় রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নুনেজ বলেন, ৩১ অক্টোবর জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা অত্যন্ত বেশি। এদিন প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডারমেরি সদস্য দায়িত্ব পালন করবেন। এটিকে তিনি বিশেষ নিরাপত্তাব্যবস্থা হিসেবে উল্লেখ করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত শনিবারের বিক্ষোভে দেশজুড়ে প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নেন। তবে শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, বিক্ষোভকারীর সংখ্যা ছিল এর প্রায় দ্বিগুণ। এর আগের সপ্তাহের বিক্ষোভে দুই হাজার ৭০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল।

এদিকে শনিবার নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন ও শিক্ষার্থী সংগঠনগুলো। হ্যালোইন উপলক্ষে মুখোশ পরে সহিংস কর্মকাণ্ড চালানোর চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

নুনেজ সতর্ক করে বলেন, জনসমাগমস্থলে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে মুখ ঢাকার বৈধ অজুহাত হিসেবে হ্যালোইনকে ব্যবহার করা যাবে না। বিক্ষোভের অনুমতি দেওয়া হলেও যেসব শহরকেন্দ্রে জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে, সেখানে সমাবেশ করতে দেওয়া হবে না।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সহিংসতা ঠেকাতে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্রান্সে গবেষণার বৃত্তি, মাসে ভাতা সাড়ে ৩ লাখ টাকা

ফ্রান্সে গবেষণার বৃত্তি, মাসে ভাতা সাড়ে ৩ লাখ টাকা

ইসরাইলের নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিল ফ্রান্স

ইসরাইলের নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিল ফ্রান্স

বাংলাদেশ-নেপালের পর ইউরোপজুড়ে জেন-জি বিক্ষোভ, কারণ কী?

রয়টার্সের প্রতিবেদন বাংলাদেশ-নেপালের পর ইউরোপজুড়ে জেন-জি বিক্ষোভ, কারণ কী?

উত্তপ্ত অরুণাচল, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে ভারত

উত্তপ্ত অরুণাচল, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে ভারত

অগ্নিগর্ভ ফ্রান্স, পুড়ছে ইউরোপ

অগ্নিগর্ভ ফ্রান্স, পুড়ছে ইউরোপ

ফ্রান্সে থমথমে পরিস্থিতি, ৩১ অক্টোবর ঘিরে নতুন বিক্ষোভের উত্তাপ!

ফ্রান্সে থমথমে পরিস্থিতি, ৩১ অক্টোবর ঘিরে নতুন বিক্ষোভের উত্তাপ!

আরও পড়ুন

ভুটানে হিমবাহ হ্রদ উপচে বন্যার শঙ্কা, পশ্চিমবঙ্গ-আসামে সতর্কতা

ভুটানে হিমবাহ হ্রদ উপচে বন্যার শঙ্কা, পশ্চিমবঙ্গ-আসামে সতর্কতা

সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ছয় দফা হামলা হুথির

সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ছয় দফা হামলা হুথির

ইরানকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই বিপাকে ট্রাম্প-নেতানিয়াহু

ইরানকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই বিপাকে ট্রাম্প-নেতানিয়াহু

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, বাজারে বাড়ছে দুশ্চিন্তা

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, বাজারে বাড়ছে দুশ্চিন্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম