Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলের নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিল ফ্রান্স

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৩ পিএম

ইসরাইলের নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিল ফ্রান্স

জঁ-নোয়েল বারো। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলের নির্বাচনে যে দলই জয়ী হোক না কেন, ফিলিস্তিন ও ইসরাইলকে পাশাপাশি দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখার নীতি থেকে ফ্রান্স সরে আসবে না। আজ বুধবার (২৮ অক্টোবর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো এই স্পষ্ট বার্তা দিয়েছেন।

ফরাসি চ্যানেল ‘ফ্রান্স ২’-কে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবার ক্ষমতায় ফিরুন কিংবা বিরোধী নেতা গাদি আইজেনকট জয়ী হন—ফ্রান্সের পররাষ্ট্রনীতি একই থাকবে। তিনি জানান, ফ্রান্সের মূল লক্ষ্য দুটি। প্রথমত, ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করা। আর দ্বিতীয়ত, পারস্পরিক সম্মান ও শান্তির ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন ও ইসরাইল—এই দুটি আলাদা রাষ্ট্র গড়ে তোলা।

গত বছর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় ইসরাইলের সঙ্গে ফ্রান্সের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইসরাইলি বসতিগুলোর তৈরি পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করে ফ্রান্স।

ইসরাইলের নির্বাচনে এখন পর্যন্ত মোট ভোটের অর্ধেক গণনা শেষ হলেও কোনো দলই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এ বিষয়ে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইলের জনগণ যে সরকারকেই বেছে নেবে, তাদের মেনে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান জানাতে হবে।

সূত্র: আল-আরাবিয়া

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নির্বাচনের অনিশ্চয়তার মধ্যেই আগুনে জ্বলছে ইসরাইল

নির্বাচনের অনিশ্চয়তার মধ্যেই আগুনে জ্বলছে ইসরাইল

ইসরাইলে ৮৫.৬ শতাংশ ভোট গণনা সম্পন্ন, কোন জোট এগিয়ে?

ইসরাইলে ৮৫.৬ শতাংশ ভোট গণনা সম্পন্ন, কোন জোট এগিয়ে?

নেতানিয়াহুকে হটাতে আইজেনকোটের জোটে হাত মেলাচ্ছে আরব দলগুলো

নেতানিয়াহুকে হটাতে আইজেনকোটের জোটে হাত মেলাচ্ছে আরব দলগুলো

ইসরাইলের নির্বাচনে রেকর্ডসংখ্যক আসনে জয়ের পথে আরব দলগুলো

ইসরাইলের নির্বাচনে রেকর্ডসংখ্যক আসনে জয়ের পথে আরব দলগুলো

ট্রাম্পের চালেই কি ঘুরে দাঁড়ালেন নেতানিয়াহু?

ট্রাম্পের চালেই কি ঘুরে দাঁড়ালেন নেতানিয়াহু?

নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোট বাঁধার ডাক ইসরাইলের বিরোধী নেতার

নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোট বাঁধার ডাক ইসরাইলের বিরোধী নেতার

আরও পড়ুন

ইসরাইলের নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিল ফ্রান্স

ইসরাইলের নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিল ফ্রান্স

ব্রাজিলের নির্বাচনে হারের পর যুক্তরাষ্ট্রে পালালেন বলসোনারো

ব্রাজিলের নির্বাচনে হারের পর যুক্তরাষ্ট্রে পালালেন বলসোনারো

ইয়েমেনে সৌদির বিমান হামলা, নিহত ১৪

ইয়েমেনে সৌদির বিমান হামলা,  নিহত ১৪

নির্বাচনের অনিশ্চয়তার মধ্যেই আগুনে জ্বলছে ইসরাইল

নির্বাচনের অনিশ্চয়তার মধ্যেই আগুনে জ্বলছে ইসরাইল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম