Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোট বাঁধার ডাক ইসরাইলের বিরোধী নেতার

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম

নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোট বাঁধার ডাক ইসরাইলের বিরোধী নেতার

ইয়ার গোলান। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদেরকে দেশটির আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে হাত মেলানোর আহ্বান জানিয়েছেন প্রধান বামপন্থী জোট ‘দ্য ডেমোক্র্যাটস’-এর নেতা ইয়ার গোলান। পার্লামেন্ট নির্বাচনের সাধারণ ভোট গণনার প্রাথমিক ফলাফলে কোনো পক্ষই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ইঙ্গিত দেওয়ার পর তিনি এই বার্তা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে গোলান বলেন, ইহুদি ও আরব ভোটারদের মধ্যে নেতানিয়াহুর তৈরি করা বর্ণবাদী বিভাজনকে আর মেনে নেওয়া উচিত নয়। ইসরাইলের আরব নাগরিকদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে একটি পরিবর্তনকামী সরকার গঠনের সুযোগ ও দায়িত্ব এখন বিরোধী শিবিরের সামনে এসেছে।

ইসরাইলি গণমাধ্যমের প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, নির্বাচনের প্রায় ৭২ দশমিক ৪ শতাংশ ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট ১২০ আসনবিশিষ্ট নেসেটে ৫৪টি আসন পেতে পারে। অন্যদিকে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টি এবং মূলত আরবদের প্রতিনিধিত্বকারী দলগুলো যৌথভাবে ১৮টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সেন্ট্রাল ইলেকশন কমিশনের তথ্যের ভিত্তিতে জানিয়েছে ‘দ্য টাইমস অব ইসরাইল’।

১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম ৬১টি আসন কোনো প্রধান জোটের ঝুলিতেই এককভাবে আসছে না। তবে আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট এবং আরব রাজনৈতিক দলগুলো যদি রাজনৈতিক ঐকমত্যে পৌঁছাতে পারে, তবে তাদের সম্মিলিত আসন সংখ্যা দাঁড়াবে ৬৬-তে, যা নেতানিয়াহুকে হটিয়ে একটি বিকল্প সরকার গঠনের জন্য যথেষ্ট।

আরব দলগুলোর মধ্যে ‘জয়েন্ট লিস্ট’ ১২টি আসন এবং ‘ইউনাইটেড আরব লিস্ট’ (রাম) ৪টি আসন পেতে যাচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে একক দল হিসেবে নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৮টি আসন পেয়ে সবচেয়ে এগিয়ে থাকলেও আইজেনকোটের ‘ইয়াশার’ দল ২১টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এ ছাড়া ‘টুগেদার’ জোট ১১টি, ইয়ার গোলানের ‘দ্য ডেমোক্র্যাটস’, ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’ এবং ‘ইসরাইল বেইতেনু’ ৮টি করে আসন পেতে পারে। অবশিষ্ট আসনগুলোর মধ্যে ‘শাস’ ও ‘ওৎজমা ইহুদিত’ ৭টি করে এবং ‘রিলিজিয়াস জায়োনিজম’ ৬টি আসনে এগিয়ে রয়েছে।

নির্বাচন কমিশন থেকে চূড়ান্ত ফল প্রকাশ হওয়া পর্যন্ত এই হিসাব কিছুটা বদলাতে পারে। তবে আপাতত যে আভাস পাওয়া যাচ্ছে, তাতে ইসরাইলের নতুন সরকার গঠনের চাবিকাঠি ও মূল সমীকরণ এখন আরব দলগুলোর অবস্থানের ওপরই বহুলাংশে নির্ভর করছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নির্বাচনের পরও অনিশ্চয়তা, ফের ভোটের পথে ইসরাইল?

নির্বাচনের পরও অনিশ্চয়তা, ফের ভোটের পথে ইসরাইল?

আরব-ইসরাইলি কারা, কেন গুরুত্বপূর্ণ তারা?

আরব-ইসরাইলি কারা, কেন গুরুত্বপূর্ণ তারা?

নির্বাচনে নেতানিয়াহুর পরাজয় যেভাবে ইরান যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে

নির্বাচনে নেতানিয়াহুর পরাজয় যেভাবে ইরান যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে

স্টারলিংক ব্যবহারকারীদের ওপর ইসরাইলি প্রতিষ্ঠানের নজরদারি!

রয়টার্সের প্রতিবেদন স্টারলিংক ব্যবহারকারীদের ওপর ইসরাইলি প্রতিষ্ঠানের নজরদারি!

তিন-চতুর্থাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

তিন-চতুর্থাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও কি ক্ষমতায় থাকছেন নেতানিয়াহু?

এবিসির বিশ্লেষণ সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও কি ক্ষমতায় থাকছেন নেতানিয়াহু?

আরও পড়ুন

নির্বাচনে হেরে গেলে ফলাফল মানবেন তো ট্রাম্প?

নির্বাচনে হেরে গেলে ফলাফল মানবেন তো ট্রাম্প?

জাতিসংঘে দুই দেশের মুখোমুখি অবস্থান, পরিস্থিতি সামলালেন খলিলুর রহমান

জাতিসংঘে দুই দেশের মুখোমুখি অবস্থান, পরিস্থিতি সামলালেন খলিলুর রহমান

নির্বাচনের পরও অনিশ্চয়তা, ফের ভোটের পথে ইসরাইল?

নির্বাচনের পরও অনিশ্চয়তা, ফের ভোটের পথে ইসরাইল?

নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোট বাঁধার ডাক ইসরাইলের বিরোধী নেতার

নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোট বাঁধার ডাক ইসরাইলের বিরোধী নেতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম