Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলের নির্বাচনে রেকর্ডসংখ্যক আসনে জয়ের পথে আরব দলগুলো

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পিএম

ইসরাইলের নির্বাচনে রেকর্ডসংখ্যক আসনে জয়ের পথে আরব দলগুলো

ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলের সংসদ (নেসেট) নির্বাচনে ঐতিহাসিক সাফল্য অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছেছে আরব দলগুলো। নির্বাচনোত্তর বুথফেরত জরিপ ও প্রাথমিক ফলাফল অনুযায়ী, রেকর্ডসংখ্যক ভোট পেয়ে পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে ১৭টিতে জয় পেতে যাচ্ছে ফিলিস্তিনিদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো। ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের অভূতপূর্ব সাড়াদানের কারণে এই সমীকরণ তৈরি হয়েছে।

প্রাথমিক ভোট গণনায় দেখা যায়, ফিলিস্তিনিদের প্রতিনিধিত্বকারী দুই প্রধান দল ‘জয়েন্ট লিস্ট’ এবং মনসুর আব্বাসের নেতৃত্বাধীন ‘রাম’ যৌথভাবে এই ১৭টি আসনে এগিয়ে রয়েছে। সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ও বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির মধ্যে সরকার গঠনের জোর প্রতিদ্বন্দ্বিতা চলায় এই ১৭টি আসন চূড়ান্ত সরকার গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের বৈষম্য নিরসন এবং নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদেই এবার ফিলিস্তিনি নাগরিকরা রেকর্ডসংখ্যক ভোট দিয়েছেন। ইসরাইলের মোট জনসংখ্যার প্রায় ২১ শতাংশ ফিলিস্তিনি হলেও তারা সচরাচর ভোট বর্জন করতেন। তবে এবার তারা প্রায় ৮০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করে ১৯৯৯ সালের সব রেকর্ড ভেঙে দিয়েছেন। এর ফলে যেকোনো জোটের জন্যই আরব দলগুলোকে বাদ দিয়ে সরকার গঠন করা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

সূত্র: আল-জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেতানিয়াহুকে হটাতে আইজেনকোটের জোটে হাত মেলাচ্ছে আরব দলগুলো

নেতানিয়াহুকে হটাতে আইজেনকোটের জোটে হাত মেলাচ্ছে আরব দলগুলো

ট্রাম্পের চালেই কি ঘুরে দাঁড়ালেন নেতানিয়াহু?

ট্রাম্পের চালেই কি ঘুরে দাঁড়ালেন নেতানিয়াহু?

নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোট বাঁধার ডাক ইসরাইলের বিরোধী নেতার

নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোট বাঁধার ডাক ইসরাইলের বিরোধী নেতার

আরব-ইসরাইলি কারা, কেন গুরুত্বপূর্ণ তারা?

আরব-ইসরাইলি কারা, কেন গুরুত্বপূর্ণ তারা?

নির্বাচনে নেতানিয়াহুর পরাজয় যেভাবে ইরান যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে

নির্বাচনে নেতানিয়াহুর পরাজয় যেভাবে ইরান যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে

স্টারলিংক ব্যবহারকারীদের ওপর ইসরাইলি প্রতিষ্ঠানের নজরদারি!

রয়টার্সের প্রতিবেদন স্টারলিংক ব্যবহারকারীদের ওপর ইসরাইলি প্রতিষ্ঠানের নজরদারি!

আরও পড়ুন

নেতানিয়াহুকে হটাতে আইজেনকোটের জোটে হাত মেলাচ্ছে আরব দলগুলো

নেতানিয়াহুকে হটাতে আইজেনকোটের জোটে হাত মেলাচ্ছে আরব দলগুলো

হাইকোর্টে আগাম জামিন খারিজ, ইডি দপ্তর থেকে বেরোতেই গ্রেফতার ইন্দ্রনীল সেন

হাইকোর্টে আগাম জামিন খারিজ, ইডি দপ্তর থেকে বেরোতেই গ্রেফতার ইন্দ্রনীল সেন

ইসরাইলের নির্বাচনে রেকর্ডসংখ্যক আসনে জয়ের পথে আরব দলগুলো

ইসরাইলের নির্বাচনে রেকর্ডসংখ্যক আসনে জয়ের পথে আরব দলগুলো

‘অর্ণব’ পরবর্তী ১০ প্রবল ঘূর্ণিঝড়ের তথ্য প্রকাশ

‘অর্ণব’ পরবর্তী ১০ প্রবল ঘূর্ণিঝড়ের তথ্য প্রকাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম