Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

অতিরিক্ত খাওয়ার ভিডিও বানানো সেই চীনা ইনফ্লুয়েন্সারের মৃত্যু

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম

অতিরিক্ত খাওয়ার ভিডিও বানানো সেই চীনা ইনফ্লুয়েন্সারের মৃত্যু

ছবি: সংগৃহীত

Advertisement

অতিরিক্ত খাওয়ার ভিডিও বা ‘মুকবাং’ কনটেন্ট বানিয়ে খ্যাতি অর্জন করা ২৪ বছর বয়সি এক চীনা ইনফ্লুয়েন্সার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ধারণা করা হচ্ছে, রক্তে পটাসিয়ামের মাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়ার কারণেই তার এই আকস্মিক মৃত্যু হয়েছে।

‘গ্যানফান ইয়িংয়িং’ নামে পরিচিত এই ইনফ্লুয়েন্সারের আসল নাম চেন জিয়ি। গত ০৪ সেপ্টেম্বর চেনের বাবা-মা তার মৃত্যুর খবর সামনে আনেন। তবে মূলত গত ১৭ আগস্ট তার মৃত্যু হয়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা ছিল ১০ লাখেরও বেশি। মৃত্যুর মাত্র কয়েক দিন আগে, অর্থাৎ ১৪ আগস্ট, তিনি অনুসারীদের শেষ ভিডিওতে জানান যে অতিরিক্ত খাওয়ার কারণে তার রক্তে পোটাসিয়ামের মাত্রা কমে গেছে এবং তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। 

চেনের ভাষ্য অনুযায়ী, মুকব্যাং কনটেন্ট তৈরি করা এবং দীর্ঘমেয়াদে ইচ্ছাকৃতভাবে বমি করার অভ্যাসের কারণে তার রক্তে পটাসিয়ামের মাত্রা বিপজ্জনকভাবে কমে ২.৩-এ নেমে গিয়েছিল। অনুসারীদের সতর্ক করে তিনি বলেছিলেন, অর্থ উপার্জন গুরুত্বপূর্ণ হলেও সুস্বাস্থ্যকে সবসময় সবার আগে প্রাধান্য দেওয়া উচিত। এর আগেও একই কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। 

তিনি জানান, খাবার খেতে খেতে লাইভস্ট্রিম করা অত্যন্ত শারীরিক পরিশ্রমের কাজ। একবার এই কারণে তাকে একটানা ৬০ থেকে ৭০টি সংরক্ষিত ডিম খেতে হয়েছিল। 

তিনি উল্লেখ করেন, স্বাস্থ্যের ওপর মারাত্মক ধকল গেলেও অনেক সময় বিক্রির পরিমাণ বাড়াতে মুকব্যাং শিল্পীদের অতিরিক্ত খাবার খাওয়ার তীব্র চাপের মুখে পড়তে হয়। 

এ প্রসঙ্গে চীনের ঝেইচিয়াং হাসপাতালের জেনারেল প্র্যাকটিস বিভাগের চিকিৎসক ছাই ছিছেন সংবাদমাধ্যমকে জানান যে অতিরিক্ত খাওয়া বা বাইঞ্জ ইটিং সরাসরি মারাত্মক পটাসিয়াম হ্রাসের কারণ হয় না। বরং এর পেছনের মূল ঝুঁকি হলো ইচ্ছাকৃতভাবে বমি করা এবং মল নরম করার ওষুধ ব্যবহার করা। 

অনেক মুকব্যাং শিল্পী ক্যামেরার সামনে প্রচুর খাবার খান, কিন্তু শরীর ঠিক রাখতে ক্যামেরার আড়ালে গিয়ে বমি করেন কিংবা ল্যাক্সেটিভ ব্যবহার করেন। পাকস্থলী ও অন্ত্রের তরলে রক্তের তুলনায় অনেক বেশি পরিমাণে পটাসিয়াম থাকে। তাই বারবার বমি বা ডায়রিয়ার কারণে শরীর থেকে প্রচুর পটাসিয়াম বের হয়ে যায় এবং রক্তে এর মাত্রা ক্রমান্বয়ে বিপজ্জনকভাবে কমে যায়। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম