তুরস্ক সফরে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় পর্যটক
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পিএম
ইসলাম গ্রহণের পর শায়েভন তার নিজের নাম আবদুল্লাহ রাখেন। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
তুরস্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারদিন ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করেছেন দক্ষিণ কোরিয়ার এক নাগরিক। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু।
মারদিনের আরতুকলু জেলা মুফতি কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই পর্যটকের নাম শায়েভন। শহরটি ভ্রমণের সময় তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। পরে মুফতি কার্যালয়ে তার ইসলাম গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
আরতুকলু জেলা মুফতি সুলেমান বারানের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে শায়েভন কালেমায়ে শাহাদাত পাঠ করেন। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন।
ইসলাম গ্রহণের পর তিনি নিজের নতুন নাম আবদুল্লাহ রাখেন।
অনুষ্ঠান শেষে মুফতি সুলেমান বারান নতুন মুসলিম আবদুল্লাহর হাতে পবিত্র কোরআনের একটি কপি* তুলে দেন।
ঐতিহাসিক স্থাপত্য ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য মারদিন তুরস্কের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন সভ্যতার প্রভাব এই শহরের স্থাপত্য ও সংস্কৃতিতে ফুটে উঠেছে। ফলে তুরস্কের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকেও পর্যটকরা নিয়মিত মারদিন ভ্রমণে আসেন।


-6aa66ea1bdaf8.jpg)