Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

Advertisement

সৌদি আরবের জেদ্দা, মক্কা ও তায়েফে সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে এই সতর্কতা জানিয়ে সৌদি সিভিল ডিফেন্স সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে। তবে ঠিক কী ধরনের বিপদের কারণে এই সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

কর্তৃপক্ষ সাধারণ মানুষকে শান্ত থেকে অবিলম্বে বাড়ির ভেতরে বা জানালার কাছ থেকে দূরে নিরাপদ কোনো ঘরে অবস্থান করার পরামর্শ দিয়েছে। খোলা জায়গা, জানালা, ব্যালকনি ও ছাদ থেকে দূরে থাকতে বলা হয়েছে। বাইরে থাকা লোকজনকে দ্রুত কোনো দালানে ঢুকে পড়তে বা শক্ত কোনো আড়ার আড়ালে আশ্রয় নিতে বলা হয়েছে।

যারা গাড়ি চালাচ্ছিলেন, তাদের সেতু ও উঁচু ভবন থেকে দূরে গাড়ি থামানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সবাইকে ভিড় এড়িয়ে চলতে এবং কেবল সরকারি নির্দেশিকা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। সম্প্রতি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটায় এই সতর্কতা জারি করা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মক্কায় ড্রোন ধ্বংসের দাবি সৌদির, ‘নির্লজ্জ মিথ্যাচার’ বলল হুথি

মক্কায় ড্রোন ধ্বংসের দাবি সৌদির, ‘নির্লজ্জ মিথ্যাচার’ বলল হুথি

সৌদিতে নিহত বাকি ৫ মরদেহ দেশে আসছে শনিবার

সৌদিতে নিহত বাকি ৫ মরদেহ দেশে আসছে শনিবার

সৌদি আরবে ন্যূনতম মজুরি ঘোষণা

সৌদি আরবে ন্যূনতম মজুরি ঘোষণা

সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ছয় দফা হামলা হুথির

সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ছয় দফা হামলা হুথির

সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

সৌদি আরব ছাড়তে মার্কিন সরকারি কর্মীদের একাংশকে নির্দেশ

সৌদি আরব ছাড়তে মার্কিন সরকারি কর্মীদের একাংশকে নির্দেশ

আরও পড়ুন

আল-জাজিরার মতামত পুরো ইসরাইলের ওপরই যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা দেওয়া উচিত

পুরো ইসরাইলের ওপরই যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা দেওয়া উচিত

যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, কার্যকর নভেম্বর থেকে

যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, কার্যকর নভেম্বর থেকে

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা, যুক্তরাষ্ট্রে গণকবরের প্রস্তুতি শুরু

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা, যুক্তরাষ্ট্রে গণকবরের প্রস্তুতি শুরু

ক্রিপ্টো ইতিহাসে সর্ববৃহৎ চুরি, যেভাবে ২০ মিনিটে উধাও হলো বিলিয়ন বিলিয়ন ডলার

ক্রিপ্টো ইতিহাসে সর্ববৃহৎ চুরি, যেভাবে ২০ মিনিটে উধাও হলো বিলিয়ন বিলিয়ন ডলার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম