বাবেল মানদেব প্রণালিতে জাহাজ চলাচল সম্পূর্ণ নিরাপদ, দাবি হুথিদের
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বাবেল মানদেব প্রণালিতে জাহাজ চলাচল এখনও সম্পূর্ণ নিরাপদ রয়েছে বলে দাবি করেছে হুথিরা। আন্তর্জাতিক মহলে এই জলপথ নিয়ে অপ্রয়োজনীয় বিভ্রান্তি ছড়ানোর জন্য তারা সরাসরি সৌদি আরবকে দায়ী করেছে।
হুথিদের নিয়ন্ত্রণাধীন সাবা বার্তা সংস্থার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, শত্রুভাবাপন্ন সৌদি সামরিক তৎপরতা প্রতিহত করার পূর্ণ অধিকার তাদের রয়েছে। বিশ্ব জুড়ে এই অঞ্চলে যদি কেউ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চায়, তবে সবার আগে সৌদি আরবকে ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে।
এর আগে হুথিরা ঘোষণা দিয়েছিল যে, এই প্রণালি দিয়ে কেবল সৌদি জাহাজগুলোর চলাচল বন্ধ থাকবে। তবে অন্য যেকোনো দেশের জাহাজ বা বাণিজ্যিক জলযান অত্যন্ত নিরাপদে ও নির্বিঘ্নে চলাচল করতে পারবে।
সূত্র: আল-জাজিরা।

-6aa94197b1e5d.jpg)