Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পরাজয় আড়াল করতে যুক্তরাষ্ট্র বারবার সিনেমার মতো গল্প তৈরি করে: আইআরজিসি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পিএম

পরাজয় আড়াল করতে যুক্তরাষ্ট্র বারবার সিনেমার মতো গল্প তৈরি করে: আইআরজিসি

Advertisement

ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধারের ঘটনা নিয়ে মার্কিন সংবাদমাধ্যমের প্রচারিত বর্ণনাকে ‘হলিউডি গল্প’ বলে ব্যঙ্গ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, এ ধরনের সাজানো বর্ণনা যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বদলাতে পারবে না।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেন, পরাজয় আড়াল করতে যুক্তরাষ্ট্র বারবার সিনেমার মতো গল্প তৈরি করে। বাস্তবতা বিকৃত করার এ ধরনের চেষ্টা এখন পুরোনো হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

মোহেব্বি বলেন, ‘হলিউডি বর্ণনা উপস্থাপনের অভ্যাস আমেরিকার রয়েছে।’ ইরানে মার্কিন এক পাইলটকে উদ্ধারের ঘটনা নিয়ে দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও দাবি করেন, যুদ্ধ শুরুর পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট সামাজিক মাধ্যম ও নিজের কল্পনায় বারবার জয়ী হয়েছেন এবং ইরানকে পরাজিত করেছেন বলে প্রচার করা হয়েছে। তার ভাষ্য, পরাজয় আড়াল করতে বিভিন্ন স্থান ও ঘটনার চলচ্চিত্রের দৃশ্য একত্র করে এ ধরনের বর্ণনা তৈরি করা হচ্ছে।

আইআরজিসির মুখপাত্র আরও বলেন, একই সময়ে কিছু সংবাদমাধ্যমে এমন ছবিও প্রকাশিত হয়েছে, যেখানে ওই সময়ের মধ্যে হামলার শিকার একটি এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ ঠেলাগাড়িতে করে সরিয়ে নেওয়া হচ্ছে বলে দেখা যায়।

মোহেব্বি বলেন, ‘এ ধরনের গল্প তৈরি এখন পুরোনো কৌশল এবং এতে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা পরিবর্তন করা যাবে না।’

এর আগে মার্কিন সংবাদমাধ্যমে ইরানের আকাশে এপ্রিলে ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে ‘ব্রাভো’ কলসাইনে পরিচিত ওই পাইলট উদ্ধারের অভিযানকে ঝুঁকিপূর্ণ ও কঠিন অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন। মার্কিন প্রতিবেদনে ঘটনাটিকে একটি বিস্তৃত উদ্ধার অভিযান হিসেবে তুলে ধরা হয়।

সূত্র: তেহেরান টাইমস

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আবার কি শুরু হচ্ছে যুদ্ধ? মধ্যপ্রাচ্যে তীব্র আতঙ্ক ও অনিশ্চয়তা

আবার কি শুরু হচ্ছে যুদ্ধ? মধ্যপ্রাচ্যে তীব্র আতঙ্ক ও অনিশ্চয়তা

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না ইরান

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না ইরান

ইরানে নতুন করে হামলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত ইসরাইল

ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদন ইরানে নতুন করে হামলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত ইসরাইল

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে বৈঠকে ইরান-কাতার

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে বৈঠকে ইরান-কাতার

যুদ্ধের মাশুল এবার ইউরোপকে দিতে হবে, হুঁশিয়ারি ইরানের

যুদ্ধের মাশুল এবার ইউরোপকে দিতে হবে, হুঁশিয়ারি ইরানের

ইরানে যৌথ হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

ইরানে যৌথ হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

আরও পড়ুন

সর্বাত্মক যুদ্ধ এড়াতে চলছে নীরব কূটনীতি

সর্বাত্মক যুদ্ধ এড়াতে চলছে নীরব কূটনীতি

‘নতুন যুদ্ধ আগের চেয়েও দীর্ঘ হতে পারে’, যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা

‘নতুন যুদ্ধ আগের চেয়েও দীর্ঘ হতে পারে’, যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা

জলসীমার আশপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত

জলসীমার আশপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত

‘সংবিধানের চেয়ে বড় নন মোদি-শাহ’, দিল্লির সমাবেশে রাহুল গান্ধী

‘সংবিধানের চেয়ে বড় নন মোদি-শাহ’, দিল্লির সমাবেশে রাহুল গান্ধী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম