Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম

চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি

Advertisement

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান একটি চুক্তি করতে চায় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের শেষ পর্যায়ে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে নর্থ ক্যারোলাইনার গ্যাস্টোনিয়ায় রিপাবলিকান সিনেট প্রার্থী মাইকেল হোয়াটলির নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এ কথা বলেন।

তিনি বলেন, আশা করি আমরা যুদ্ধের শেষের দিকে আছি। তারা একটি চুক্তি করতে চায়। দেখা যাক, সেটা কীভাবে হয়।

ইরান চুক্তি করতে আগ্রহী—ট্রাম্প এর আগেও একাধিকবার এমন দাবি করেছেন। তবে গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো দীর্ঘস্থায়ী চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।

এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বাড়ছে। মূল্যস্ফীতি, শুল্ক ও জ্বালানির বাড়তি খরচ নিয়ে ভোটারদের উদ্বেগ তৈরি হওয়ায় নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান প্রার্থীদের ওপর চাপও বাড়ছে।

ট্রাম্পের ইরান নীতির প্রতি সমর্থন জানিয়েছেন মাইকেল হোয়াটলি। তবে তিনি বলেন, ট্রাম্পের প্রতি সমর্থনের চেয়ে নর্থ ক্যারোলিনার মানুষের স্বার্থকে তিনি অগ্রাধিকার দেবেন।

জ্বালানির দাম কমানো প্রসঙ্গে হোয়াটলি বলেন, তারা প্রতিদিন কাজ করবেন যাতে ডিজেল জ্বালানির দাম কমানো যায়।

তবে যুদ্ধ শেষ না করেই দ্রুত জ্বালানির দাম কমানো সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে হোয়াটলি বলেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করা জরুরি। তার দাবি, ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি ও তা মোতায়েন করতে না পারে, সে লক্ষ্যেই ট্রাম্প পদক্ষেপ নিয়েছেন।

এর আগে গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ‘অবিলম্বে পরেই’ ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম