Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

জাপানে তাণ্ডব চালাচ্ছে টাইফুন ‘দুজুয়ান’, নিহত ২

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ এএম

জাপানে তাণ্ডব চালাচ্ছে টাইফুন ‘দুজুয়ান’, নিহত ২

Advertisement

পূর্ব জাপানে শক্তিশালী টাইফুন দুজুয়ানের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত, ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে। ঝড়ের কারণে অন্তত দুজন নিহত ও চারজন নিখোঁজ হয়েছেন। ব্যাহত হয়েছে বিমান, রেল ও সড়ক যোগাযোগ। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ৯ হাজারের বেশি পরিবারের সদস্য।

কিয়োডোর প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ও সোমবার সকালে ইজু দ্বীপপুঞ্জ এবং জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত হয়। কোথাও কোথাও ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে চিবা প্রিফেকচারের সোদেগাউরা এবং কানাগাওয়া প্রিফেকচারের ইয়োকোসুকায় ভূমিধসের ঘটনা ঘটে।

ইজু দ্বীপপুঞ্জের ওশিমা দ্বীপে সোমবার বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় ৬০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ সেখানে সময়ে সময়ে সর্বোচ্চ স্তরের ভূমিধস সতর্কতা জারি করে।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) ইজু দ্বীপপুঞ্জের উত্তরাঞ্চলে ভূমিধসের ঝুঁকিতে পাঁচ স্তরের সতর্কতা ব্যবস্থার সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করেছে। এ ছাড়া দ্বীপপুঞ্জের বাকি অংশ, টোকিওর কিছু এলাকা এবং চিবা, কানাগাওয়া, ইবারাকি ও মিয়াগি প্রিফেকচারের জন্য চতুর্থ স্তরের সতর্কতা কার্যকর করা হয়েছে।

পূর্ব জাপান ব্রডকাস্টিং কর্পোরেশন (কেএইচবি-টিভি) থেকে মঙ্গলবার ভোর ৫টা ৫১ মিনিটে পাওয়া তথ্য অনুযায়ী, ঝড়ের কারণে টোকিও ও আশপাশের এলাকার ১৬ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

টাইফুনের প্রভাবে অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ) ও জাপান এয়ারলাইন্সের (জেএএল) প্রায় ৩০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি কিছু রেল ও সড়ক পরিষেবাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে ৯ হাজারের বেশি পরিবারের।

এদিকে মধ্য জাপানের আইচি প্রিফেকচারে চলমান এশিয়ান গেমসে টাইফুনের প্রভাবে অশ্বারোহণের অল-অ্যারাউন্ড ইভেন্ট ২২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার সকাল নাগাদ টাইফুন দুজুয়ান জাপানের পূর্ব উপকূলের সমুদ্রে অবস্থান করছিল এবং উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছিল। তবে দীর্ঘস্থায়ী ভারি বৃষ্টিপাতের কারণে কান্টো অঞ্চল ও ইজু দ্বীপপুঞ্জে ভূমিধস এবং আকস্মিক বন্যার আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৯০ বছরেও তরুণদের টেক্কা, ফিটনেসের রহস্য জানালেন জাপানিজ বডিবিল্ডার

৯০ বছরেও তরুণদের টেক্কা, ফিটনেসের রহস্য জানালেন জাপানিজ বডিবিল্ডার

কেঁপে উঠল জাপান, বড় ভূমিকম্পের শঙ্কায় ৭ দিনের সতর্কতা

কেঁপে উঠল জাপান, বড় ভূমিকম্পের শঙ্কায় ৭ দিনের সতর্কতা

জাপানে বাড়ছে প্রকাশ্য পতিতাবৃত্তি, ক্রেতাদের শাস্তির দাবি

জাপানে বাড়ছে প্রকাশ্য পতিতাবৃত্তি, ক্রেতাদের শাস্তির দাবি

জাপানে ভাল্লুকের সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন

জাপানে ভাল্লুকের সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন

জলসীমার আশপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত

জলসীমার আশপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত

জাপান ও চীনকে এক সুতোয় বেঁধে নতুন ভোরের পথে বাংলাদেশ

জাপান ও চীনকে এক সুতোয় বেঁধে নতুন ভোরের পথে বাংলাদেশ

আরও পড়ুন

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ শুরু এরদোগানসহ যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর

এরদোগানসহ যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর

অভিবাসন নীতির ভুল স্বীকার করলেন ট্রাম্প

অভিবাসন নীতির ভুল স্বীকার করলেন ট্রাম্প

‘যুদ্ধের কৌশল বদলে ফেলছে ইরান’

‘যুদ্ধের কৌশল বদলে ফেলছে ইরান’

ইরানে হামলা চালালে গোটা অঞ্চলে বিপর্যয় নেমে আসবে, ট্রাম্পকে এরদোগানের কড়া বার্তা

ইরানে হামলা চালালে গোটা অঞ্চলে বিপর্যয় নেমে আসবে, ট্রাম্পকে এরদোগানের কড়া বার্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম