Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলগামী বিমানে বিপদসংকেত, জরুরি বৈঠকে নেতানিয়াহু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পিএম

ইসরাইলগামী বিমানে বিপদসংকেত, জরুরি বৈঠকে নেতানিয়াহু

বিমানটি ছিনতাই হতে পারে বলে শঙ্কা করছে ইসরাইল। সংগৃহীত ছবি

Advertisement

দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে সন্দেহজনক নিরাপত্তা ঘটনার খবর পাওয়া গেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিমানটি একটি জরুরি সংকেত সক্রিয় করার পর সৌদি আরবে অবতরণের জন্য ঘুরিয়ে দেওয়া হয়।

ইসরাইলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট ও ওয়ালার প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি এমন একটি জরুরি কোড সক্রিয় করে, যা সম্ভাব্য বিমান ছিনতাইয়ের পরিস্থিতির সঙ্গে যুক্ত। একই সঙ্গে বিমানটি বিপদসংকেতও পাঠায় বলে জানিয়েছে আর্মি রেডিও।

একজন বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা জানিয়েছেন, বিমানটি সৌদি আরবে অবতরণ করার পরই পরিস্থিতি সম্পর্কে নিশ্চিতভাবে জানা সম্ভব হবে। এর আগে ঠিক কী ঘটেছে, তা শতভাগ নিশ্চিত করে বলা সম্ভব নয়।

নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়ালা জানিয়েছে, বিমানটির ভেতরে কী ঘটছে তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চেষ্টা চালাচ্ছে। অবতরণের পর বিমানের কার্গো হোল্ড তল্লাশি করা হবে এবং ক্রুদের জিজ্ঞাসাবাদ করা হবে। এরপরই আকাশে থাকাকালে কী ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এদিকে বিমানটির পাইলট ও অন্যান্য ক্রু সদস্যদের মধ্যে যোগাযোগ নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন এক নিরাপত্তা কর্মকর্তা।

সম্ভাব্য জরুরি পরিস্থিতির কারণে ইসরাইলি বিমানবাহিনী সতর্কতা বাড়িয়ে যুদ্ধবিমানও আকাশে পাঠিয়েছে বলে ওয়ালা জানিয়েছে।

ঘটনার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষা কর্মকর্তাদের নিয়ে নিরাপত্তা বৈঠক ডেকেছেন বলে জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। তবে এখন পর্যন্ত বিমানটিতে ঠিক কী ঘটেছিল কিংবা এটি ছিনতাইয়ের কোনো প্রচেষ্টা ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মধ্যপ্রাচ্যকে সতর্ক করল ইরান

মধ্যপ্রাচ্যকে সতর্ক করল ইরান

নেতানিয়াহু-শেখ মোহাম্মদের চাঞ্চল্যকর সেই বৈঠকে ছিল ১০ দেশের প্রতিনিধি

নেতানিয়াহু-শেখ মোহাম্মদের চাঞ্চল্যকর সেই বৈঠকে ছিল ১০ দেশের প্রতিনিধি

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরে আগুন, ভাঙচুর

স্যাটেলাইটে গাজার ভয়াবহ চিত্র ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরে আগুন, ভাঙচুর

আমিরাতের সঙ্গে গোপন বৈঠকের ব্যাপারে যা বললেন নেতানিয়াহু

আমিরাতের সঙ্গে গোপন বৈঠকের ব্যাপারে যা বললেন নেতানিয়াহু

ইব্রাহিমি মসজিদে ঢুকে পড়লেন বেন-গভির

ইব্রাহিমি মসজিদে ঢুকে পড়লেন বেন-গভির

আরও পড়ুন

ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে: ট্রাম্প

১২০ শতাংশ নিশ্চিত দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী

১২০ শতাংশ নিশ্চিত দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রেবেকা

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রেবেকা

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর: ইরান

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর: ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম