Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমিরাতকে নতুন তথ্য দিলেন নেতানিয়াহু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমিরাতকে নতুন তথ্য দিলেন নেতানিয়াহু

‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ ইরান পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে খবর দিয়েছে ইসরাইল। সংগৃহীত ছবি

Advertisement

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ইরান নিয়ে নতুন বার্তা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দখলদারদের প্রধানমন্ত্রী জানান, ইরান আবারও পারমাণবিক কর্মসূচিতে অগ্রগতি করছে।

গত রোববার আবুধাবিতে দুই নেতার বৈঠকে এসব তথ্য তুলে ধরেন নেতানিয়াহু। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরাইলি এক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর দেওয়া তথ্যের মধ্যে ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামে পরিচিত একটি পাহাড়ি এলাকায় নতুন নির্মাণকাজের তথ্যও ছিল। স্থানটি তেহরান থেকে প্রায় ২২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরুদ্ধারের প্রচেষ্টায় এই স্থানটি গুরুত্বপূর্ণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সেখানে বর্তমানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলছে—এমন কোনো তথ্য প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি।

বৈঠক সম্পর্কে অবগত এক কর্মকর্তা জানিয়েছেন, আলোচনার মূল বিষয় ছিল ইরান। পাশাপাশি ইয়েমেনের হুথি গোষ্ঠী, বাব আল-মান্দেব ও হরমুজ প্রণালি নিয়েও আলোচনা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

এদিকে, দুই সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, সৌদি আরবের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাও বৈঠকে অংশ নিয়েছিলেন। তবে বৈঠক নিয়ে প্রকাশিত সরকারি ঘোষণায় তার উপস্থিতির কথা উল্লেখ করা হয়নি। পরে সৌদি আরব এই দাবি অস্বীকার করেছে। তবে ওই বৈঠকে মিসরসহ ১০টি দেশ প্রতিনিধি পাঠিয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শুধু হাতাহাতি নয়, ইসরাইলগামী সেই বিমানে ঘটেছিল লোমহর্ষক ঘটনা

শুধু হাতাহাতি নয়, ইসরাইলগামী সেই বিমানে ঘটেছিল লোমহর্ষক ঘটনা

হঠাৎ সৌদিতে নামল শতাধিক ইসরাইলি বহন করা সেই বিমান, নেপথ্যে কী?

হঠাৎ সৌদিতে নামল শতাধিক ইসরাইলি বহন করা সেই বিমান, নেপথ্যে কী?

ইসরাইলগামী বিমানে বিপদসংকেত, জরুরি বৈঠকে নেতানিয়াহু

ইসরাইলগামী বিমানে বিপদসংকেত, জরুরি বৈঠকে নেতানিয়াহু

নেতানিয়াহু-শেখ মোহাম্মদের চাঞ্চল্যকর সেই বৈঠকে ছিল ১০ দেশের প্রতিনিধি

নেতানিয়াহু-শেখ মোহাম্মদের চাঞ্চল্যকর সেই বৈঠকে ছিল ১০ দেশের প্রতিনিধি

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরে আগুন, ভাঙচুর

স্যাটেলাইটে গাজার ভয়াবহ চিত্র ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরে আগুন, ভাঙচুর

আরও পড়ুন

শুধু হাতাহাতি নয়, ইসরাইলগামী সেই বিমানে ঘটেছিল লোমহর্ষক ঘটনা

শুধু হাতাহাতি নয়, ইসরাইলগামী সেই বিমানে ঘটেছিল লোমহর্ষক ঘটনা

ট্রাম্পকে কেন মাঝে মাঝে ‘টেক্সট’ পাঠান, জানালেন মামদানি

ট্রাম্পকে কেন মাঝে মাঝে ‘টেক্সট’ পাঠান, জানালেন মামদানি

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমিরাতকে নতুন তথ্য দিলেন নেতানিয়াহু

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমিরাতকে নতুন তথ্য দিলেন নেতানিয়াহু

হঠাৎ সৌদিতে নামল শতাধিক ইসরাইলি বহন করা সেই বিমান, নেপথ্যে কী?

হঠাৎ সৌদিতে নামল শতাধিক ইসরাইলি বহন করা সেই বিমান, নেপথ্যে কী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম