Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলগামী বিমানে ছুরিকাহত পাইলট ভারতীয়, যা বললেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৭ এএম

ইসরাইলগামী বিমানে ছুরিকাহত পাইলট ভারতীয়, যা বললেন ট্রাম্প

Advertisement

ফ্লাইদুবাইয়ের একটি বিমানে সহ-পাইলটের ছুরিকাঘাতের পর বড় ধরনের দুর্ঘটনা ঠেকাতে ভূমিকা রাখা ভারতীয় পাইলট স্মিত মাচ্ছারকে ‘নায়ক’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিমানটি নিয়ন্ত্রণে রাখতে এক যাত্রীর সাহসী ভূমিকার কথাও তুলে ধরেছেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই কথা বলেন।

ট্রাম্প বলেন, গুরুতর আহত অবস্থায় মাচ্ছার ককপিটের দরজা খুলে সাহায্যের জন্য চিৎকার করেন। পরে অন্য যাত্রী ও ক্রুরা ককপিটে পৌঁছে সহ-পাইলটকে নিয়ন্ত্রণে আনেন।

তিনি জানান, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে তিনি জানতে পেরেছেন, ওই বিমানের এক যাত্রীও পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পেশায় প্লাম্বার ওই যাত্রীর আগে বিমান চালানোর অভিজ্ঞতা ছিল না বলে ট্রাম্প জানান। তার দাবি, টেলিভিশনের বিমান দুর্ঘটনাবিষয়ক অনুষ্ঠান দেখে ওই ব্যক্তি বিমান চালানোর কিছু মৌলিক বিষয় শিখেছিলেন।

পরে বিমানের পেছনে থাকা অতিরিক্ত পাইলট ও নিরাপত্তাকর্মীরা ককপিটে পৌঁছে নিয়ন্ত্রণ নেন। বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। আহত পাইলট মাচ্ছারকে হাসপাতালে নেওয়া হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটটি দুবাই থেকে তেল আবিব যাওয়ার পথে সহ-পাইলটের হামলার পর দ্রুত উচ্চতা হারায়। যাত্রী ও ক্রুদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়, তদন্ত চলছে।

তবে ট্রাম্প নিজেই জানিয়েছেন, ঘটনার বিস্তারিত বিবরণ তিনি নেতানিয়াহু ও আরও কয়েকটি প্রাথমিক সূত্রের কাছ থেকে শুনেছেন এবং সব তথ্য তিনি স্বাধীনভাবে যাচাই করেননি।

সূত্র: রয়টার্স

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হবে, দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হবে, দাবি ট্রাম্পের

চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

মাঝ আকাশে তেল আবিবগামী ফ্লাইটে ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, অতঃপর...

মাঝ আকাশে তেল আবিবগামী ফ্লাইটে ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, অতঃপর...

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র

গুগলের সিইও সুন্দর পিচাইকে কেন ‘দানব’ বললেন ট্রাম্প

গুগলের সিইও সুন্দর পিচাইকে কেন ‘দানব’ বললেন ট্রাম্প

ইসরাইলের আগামী নির্বাচনে বিরোধীদের জয়ের পূর্বাভাস, নেতানিয়াহুর ভাগ্যে কী আছে?

জনমত জরিপ ইসরাইলের আগামী নির্বাচনে বিরোধীদের জয়ের পূর্বাভাস, নেতানিয়াহুর ভাগ্যে কী আছে?

আরও পড়ুন

গাজায় ইসরাইলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮

গাজায় ইসরাইলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮

ইসরাইলগামী বিমানে ছুরিকাহত ভারতীয় পাইলটকে ‘বীর’ বললেন মোদি

ইসরাইলগামী বিমানে ছুরিকাহত ভারতীয় পাইলটকে ‘বীর’ বললেন মোদি

সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহে দ্রুত গলছে হিমবাহের বরফ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহে দ্রুত গলছে হিমবাহের বরফ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

ইসরাইলগামী বিমানে ছুরিকাহত পাইলট ভারতীয়, যা বললেন ট্রাম্প

ইসরাইলগামী বিমানে ছুরিকাহত পাইলট ভারতীয়, যা বললেন ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম