Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নামাজই ইরানের শক্তির উৎস: মোজতবা খামেনি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পিএম

নামাজই ইরানের শক্তির উৎস: মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

Advertisement

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানি জাতির সংগ্রাম, বিজয় এবং সাফল্যের প্রধান শক্তি ও ভিত্তি হলো নামাজ। 

মাশহাদ শহরের পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে আয়োজিত ৩৩তম ‘জাতীয় নামাজ সম্মেলন’-এ পাঠানো এক বিশেষ বার্তায় তিনি এ কথা বলেন। সম্মেলনে তার এই বার্তাটি পড়ে শোনানো হয়।

বার্তায় আয়াতুল্লাহ খামেনি নামাজকে মহান আল্লাহর দেওয়া অন্যতম সেরা নিয়ামত এবং ধর্মের মূল স্তম্ভ হিসেবে উল্লেখ করেন। 

তিনি বলেন, নামাজ মানুষের সঙ্গে মহান সৃষ্টিকর্তার সরাসরি যোগাযোগের মাধ্যম। এটি মানুষের ভেতরের অহংকার ও জাগতিক কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে বড় হাতিয়ার এবং একই সঙ্গে মনে শান্তি, আশা ও ভালোবাসার উৎস। 

বিপ্লবী এই নেতা আরও উল্লেখ করেন, নামাজ কেবল ব্যক্তিগত কোনো বাধ্যবাধকতা নয়, বরং এটি একটি সামাজিক দায়িত্ব। 

পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ক্ষমতা ও সামর্থ্য অর্জিত হলে নামাজ কায়েম করাই সৎকর্মশীলদের অন্যতম প্রধান কাজ। বর্তমান ইরানি জাতির প্রেক্ষাপটে নামাজ কায়েম করা এবং এর চেতনা ছড়িয়ে দেওয়া জাতীয় অগ্রগতি ও সংগ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই লক্ষ্য অর্জনে তিনি সমাজের সব স্তরের প্রভাবশালীদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন—পরিবার, শিক্ষক, সমাজের গুণীজন, প্রখ্যাত ব্যক্তিত্ব এবং সব সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে নামাজ কায়েমের বিষয়ে দ্বিগুণ দায়িত্ব পালন করতে হবে। 

বার্তার শেষে তিনি আশা প্রকাশ করেন যে, মহান আল্লাহর অশেষ রহমতে ইরানি জনগণ নামাজ কায়েমের মাধ্যমে এর সকল বরকত ও কল্যাণ লাভ করতে সক্ষম হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্র

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্র

‘হরমুজ কার্ড’ ব্যবহারের ক্ষমতা হারায়নি ইরান

‘হরমুজ কার্ড’ ব্যবহারের ক্ষমতা হারায়নি ইরান

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হবে, দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হবে, দাবি ট্রাম্পের

ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

স্ত্রীর কবর জিয়ারতে মাহাথির, ফুল ছিটিয়ে করলেন দোয়া

স্ত্রীর কবর জিয়ারতে মাহাথির, ফুল ছিটিয়ে করলেন দোয়া

যুক্তরাষ্ট্রে ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কোরিয়া: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কোরিয়া: ট্রাম্প

মার্কিন অস্ত্র কিনতে আর বাধা নেই সিরিয়ার

মার্কিন অস্ত্র কিনতে আর বাধা নেই সিরিয়ার

নামাজই ইরানের শক্তির উৎস: মোজতবা খামেনি

নামাজই ইরানের শক্তির উৎস: মোজতবা খামেনি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম