বিপুল পরিমাণ ডিজেল বাজারে ছাড়তে রাজি হয়েছে ইউরোপ: ট্রাম্প
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পিএম
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে বড় ধরনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি জানিয়েছেন, ইউরোপের দেশগুলো তাদের জমা থাকা বিশাল পরিমাণ ডিজেল জরুরি ভিত্তিতে বাজারে ছাড়তে রাজি হয়েছে। খুব দ্রুতই এই কাজ শুরু হবে।
নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইউরোপ তাদের প্রচুর পরিমাণে মজুত করা ডিজেল তেল বাজারে ছাড়তে সম্মত হয়েছে এবং এই প্রক্রিয়া এখনই শুরু হয়ে যাবে।
এই বিষয়ে সহযোগিতা করার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে টানাপোড়েনের মধ্যে ইউরোপের এই সিদ্ধান্তে বাজারে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা।

