Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সন্তানকে বাঁচাতে গাড়ির ওপর ঝাপিয়ে পড়ল ভাল্লুক

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পিএম

সন্তানকে বাঁচাতে গাড়ির ওপর ঝাপিয়ে পড়ল ভাল্লুক

ছবি: সংগৃহীত

Advertisement

জাপানের হোক্কাইদো দ্বীপে রাস্তা পারাপারের সময় নিজের সন্তানকে বাঁচাতে এক গাড়ির ওপর হামলা চালিয়েছে একটি মা ভাল্লুক। হামলায় গাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

হোক্কাইদো পুলিশের প্রকাশ করা ড্যাশবোর্ড ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ভাল্লুকটি গাড়িটির ওপর প্রচণ্ড ক্ষিপ্রতায় হামলা করছে। খবর সামা টিভির।

গাড়িচালক বিফুকো শহরের মধ্য দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। ওই সময় একটি ভাল্লুক ও তার বাচ্চা হঠাৎ রাস্তা পার হচ্ছিল। ভাল্লুক দেখার সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে দেন চালক। শুরুতে ভাল্লুকগুলো ভয়ে পিছিয়ে যায়। পরে মা ভাল্লুকটি তার বাচ্চাকে রক্ষার জন্য গাড়ির দিকে তেড়ে আসে।

ফুটেজে দেখা যায়, ভাল্লুকটি গাড়ির ওপর লাফিয়ে ওঠে এবং থাবা দিয়ে গাড়ির সামনের অংশে আঘাত করতে থাকে। বাচ্চাটিকে নিয়ে বনের দিকে পালিয়ে যাওয়ার আগে গাড়িটিতে বারবার আঘাত করতে থাকে ভাল্লুকটি।

পুলিশ জানিয়েছে, এই হামলার ফলে গাড়ির বনেটে গভীর দাগ, আঁচড় এবং একটি গর্তের সৃষ্টি হয়েছে। তবে এই অস্বাভাবিক ঘটনায় চালক অক্ষত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানে স্থায়ী বসবাসে বড় ধাক্কা

জাপানে স্থায়ী বসবাসে বড় ধাক্কা

পাকিস্তানের কাছে হেরে থামল বাংলাদেশের স্বর্ণের স্বপ্ন

পাকিস্তানের কাছে হেরে থামল বাংলাদেশের স্বর্ণের স্বপ্ন

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান

টাইফুন দুজুয়ানে নিহত বেড়ে ৯

টাইফুন দুজুয়ানে নিহত বেড়ে ৯

‘আম্পায়ারকে চাপে ফেলে জাপানকে ‘অন্যায়ভাবে’ হারিয়েছে ভারত’

‘আম্পায়ারকে চাপে ফেলে জাপানকে ‘অন্যায়ভাবে’ হারিয়েছে ভারত’

আরও পড়ুন

পুলিশের ব্যারিকেডে উঠে গেলেন রাহুল গান্ধী

পুলিশের ব্যারিকেডে উঠে গেলেন রাহুল গান্ধী

শর্ত না মানলে ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করবে যুক্তরাজ্য

শর্ত না মানলে ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করবে যুক্তরাজ্য

উত্তাল দিল্লি, বিরোধী হেভিওয়েট নেতাদের আটক

উত্তাল দিল্লি, বিরোধী হেভিওয়েট নেতাদের আটক

আটকের কয়েক মিনিট পর ছেড়ে দেওয়া হলো রাহুল-প্রিয়াঙ্কাকে

আটকের কয়েক মিনিট পর ছেড়ে দেওয়া হলো রাহুল-প্রিয়াঙ্কাকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম