Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বৈধ ভিসা থাকলেই ঢোকা যাবে না ভারতে

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পিএম

বৈধ ভিসা থাকলেই ঢোকা যাবে না ভারতে

ছবি: সংগৃহীত

Advertisement

কেবল হাতে একটি বৈধ ভিসা থাকলেই কোনো বিদেশি নাগরিকের জন্য ভারতে প্রবেশাধিকার নিশ্চিত হয়ে যায় না বলে জানিয়েছে ভারতের দিল্লি হাইকোর্ট। দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে অভিবাসন বা ইমিগ্রেশন কর্তৃপক্ষ চাইলে যেকোনো বিদেশিকে দেশে ঢোকা থেকে আটকাতে পারে।

তুর্কমেনিস্তানের এক নারী নাগরিকের করা একটি মামলার শুনানির সময় আদালত এই কথা স্পষ্ট করে। ওই নারী একটি বৈধ ব্যবসায়িক ভিসা নিয়ে ভারতে পৌঁছালেও ইমিগ্রেশন বিভাগ তাকে দেশে প্রবেশ করতে না দিয়ে ফেরত পাঠিয়ে দেয়। এরপর তিনি ও তার স্বামী এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের জন্য হাইকোর্টে যান।

আদালত এই মামলার বিশদ পর্যালোচনায় দেখেছে যে, ওই নারী এর আগে মাত্র এক বছরে প্রায় ৪৭ বার ভারতে যাতায়াত করেছিলেন এবং তার বেশিরভাগ সফরই ছিল খুব স্বল্পসময়ের। এছাড়া, তার কাছে কোনো প্রকৃত ব্যবসার প্রমাণপত্র বা আমন্ত্রণপত্র ছিল না, অথচ তিনি ব্যবসার ভিসা নিয়েছিলেন।

বিচারপতিরা জানান, বিদেশ থেকে ভিসা পাওয়া এবং দেশে পৌঁছে ইমিগ্রেশন পার হওয়া দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। ভিসা থাকা মানেই কাউকে দেশে ঢুকতেই দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। 

দেশের সার্বিক নিরাপত্তা ও নিয়মের কথা মাথায় রেখেই অভিবাসন কর্তৃপক্ষ এই ধরনের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করে থাকে। সব দিক বিবেচনা করে আদালত ওই নারীর ভারতে প্রবেশে বাধা দেওয়ার সিদ্ধান্তকেই সঠিক বলে বহাল রেখেছে।

সূত্র: দ্য হিন্দু।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

যুবভারতীতে সাম্বা ঝড় সামলানোর পরীক্ষা

যুবভারতীতে সাম্বা ঝড় সামলানোর পরীক্ষা

মাচ্ছারের কপালে চুমু খেলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স

মাচ্ছারের কপালে চুমু খেলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স

ব্রাজিল-ভারতের মহারণ দেখবেন কোথায়-কিভাবে

ব্রাজিল-ভারতের মহারণ দেখবেন কোথায়-কিভাবে

ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের রাজনৈতিক উত্থান যেভাবে

ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের রাজনৈতিক উত্থান যেভাবে

ককরোচদের বিক্ষোভে হৃদরোগে একজনের মৃত্যু

ককরোচদের বিক্ষোভে হৃদরোগে একজনের মৃত্যু

আরও পড়ুন

ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ

ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ

স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস

স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস

ক্যাম্প ডেভিডে ট্রাম্প প্রশাসনের জরুরি বৈঠক

ক্যাম্প ডেভিডে ট্রাম্প প্রশাসনের জরুরি বৈঠক

বৈধ ভিসা থাকলেই ঢোকা যাবে না ভারতে

বৈধ ভিসা থাকলেই ঢোকা যাবে না ভারতে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম