Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পিএম

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ছবি: সংগৃহীত

Advertisement

মস্তিষ্ক কীভাবে পৃথক স্নায়ুকোষের কার্যকলাপ চালু বা বন্ধ করে—এ নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য চলতি বছরের নোবেল চিকিৎসাবিজ্ঞান পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেম্যান ও জর্জ নাগেল।

সোমবার (৫ অক্টোবর) নোবেল কমিটি এ পুরস্কার ঘোষণা করে। আলোক-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিকস নিয়ে গবেষণার জন্য তাদের এ সম্মাননা দেওয়া হয়েছে। তিন বিজ্ঞানী যুক্তরাষ্ট্র ও জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত।

নোবেল কমিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তাদের গবেষণার প্রশংসা করে জানায়, এই পদ্ধতি এখন বিশ্বের বিভিন্ন গবেষণাগারে মস্তিষ্কের রহস্য উন্মোচনে ব্যবহার করা হচ্ছে।

নোবেল অ্যাসেম্বলি জানিয়েছে, ৫৪ বছর বয়সি কার্ল ডেইসেরথ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কর্মরত। ৭১ বছর বয়সি পিটার হেগেমান জার্মানির বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয়ে এবং ৭৩ বছর বয়সি জর্জ নাগেল জার্মানির ভুর্জবুর্গ বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন।

চিকিৎসাবিজ্ঞান নোবেল কমিটির সচিব থমাস পার্লম্যান জানিয়েছেন, সোমবার টেলিফোনে তিন বিজয়ীর সঙ্গেই যোগাযোগ করতে সক্ষম হয়েছেন তিনি।

সুইডেনের স্টকহোমে ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে চলতি বছরের নোবেল পুরস্কার সপ্তাহ শুরু হয়েছে।

এ বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান। কোনো একজন ব্যক্তি, ছোট একটি দল বা কোনো প্রতিষ্ঠান—যে-ই পুরস্কার পাক, অর্থমূল্য একই থাকবে।

গত বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে গবেষণা করা তিন বিজ্ঞানী।

চিকিৎসাবিজ্ঞানের পর মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার পর আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার ঘোষণা করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাম্পকে নোবেল পাওয়ার উপায় বাতলে দিলেন পুতিন

ট্রাম্পকে নোবেল পাওয়ার উপায় বাতলে দিলেন পুতিন

নোবেল পুরস্কার না দেওয়ায় নরওয়েকে ‘জঘন্য দেশ’ বললেন ট্রাম্প

নোবেল পুরস্কার না দেওয়ায় নরওয়েকে ‘জঘন্য দেশ’ বললেন ট্রাম্প

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

এত কিছু করেও নোবেল পেলাম না: ট্রাম্প

এত কিছু করেও নোবেল পেলাম না: ট্রাম্প

নোবেল শান্তি পুরস্কার না পেয়ে নরওয়ের ওপর ক্ষেপলেন ট্রাম্প, দিলেন যে হুঁশিয়ারি

নোবেল শান্তি পুরস্কার না পেয়ে নরওয়ের ওপর ক্ষেপলেন ট্রাম্প, দিলেন যে হুঁশিয়ারি

আরও পড়ুন

মিয়ানমারের গণহত্যার রায় ‘টার্নিং পয়েন্ট’: ভলকার তুর্ক

মিয়ানমারের গণহত্যার রায় ‘টার্নিং পয়েন্ট’: ভলকার তুর্ক

আল-জাজিরার বিশ্লেষণ ক্ষমতায় থাকতে বেপরোয়া নেতানিয়াহু, উত্তাল ইসরাইল

ক্ষমতায় থাকতে বেপরোয়া নেতানিয়াহু, উত্তাল ইসরাইল

বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি হবে যেসব দেশে

বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি হবে যেসব দেশে

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, যা বলছে ভারত

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, যা বলছে ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম