Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল ভারতীয়

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২২ পিএম

চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল ভারতীয়

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় ভারতের ৭৭ বছর বয়সী এক ব্যক্তি। বিমানে বসে চ্যাটজিপিটির সহায়তায় ব্যবসার পরিকল্পনা করছিলেন তিনি। তবে ব্যবসার ভাবনার চেয়েও বেশি নজর কেড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এই টুলকে বারবার ‘স্যার’ বলে সম্বোধন করে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তির নাম ভিবিআর প্রসাদ। তিনি ইন্ডিগোর একটি ফ্লাইটে ভ্রমণ করছিলেন। এ সময় পাশের আসনে থাকা এক তরুণ যাত্রী তার কর্মকাণ্ড লক্ষ্য করেন। পরে ‘টেকনোসর’ নামে পরিচিত ওই ব্যক্তি প্রসাদের ছবি ও চ্যাটজিপিটির সঙ্গে তার কথোপকথনের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করেন। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং কয়েক মিলিয়নবার দেখা হয়।

পোস্টে ওই যাত্রী লেখেন, ‘আমার ফ্লাইটে ৭৭ বছর বয়সী এক দাদু উড্ডয়নের আগ পর্যন্ত চ্যাটজিপিটি দিয়ে ভার্টিক্যাল ফার্মিংয়ের ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করছিলেন। আর তিনি এআইকে স্যার বলে ডাকছেন।’ 

প্রসাদের কথোপকথনের একটি অংশে দেখা যায়, মাত্র কয়েকটি বাক্যের মধ্যেই তিনি তিনবার চ্যাটজিপিটিকে ‘স্যার’ বলে সম্বোধন করেছেন। এক পর্যায়ে তিনি লেখেন, ‘দারুণ পরামর্শ, স্যার। অনেক ধন্যবাদ। আবার আপনার কাছে আসব, স্যার। আমাকে দুটি ফাইল ডাউনলোড করতে দিন, স্যার।’

জানা গেছে, ভার্টিক্যাল ফার্মিং নিয়ে নিজের ব্যবসায়িক ধারণাকে আরও পরিমার্জন করতে চ্যাটজিপিটির সাহায্য নিচ্ছিলেন প্রসাদ। তার এই কর্মকাণ্ড দেখে সহযাত্রী তাকে ৭৭ বছর বয়সেও তরুণদের চেয়ে বেশি সক্রিয় ও কাজে মনোযোগী হিসেবে প্রশংসা করেন।

পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রসাদ নিজেও এক্সে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, মানুষের কাছ থেকে পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়া পড়ে তিনি আনন্দিত। নিজের জনপ্রিয়তার জন্য ওই সহযাত্রীকে ধন্যবাদও জানান তিনি।

এআই ব্যবহারের বিষয়ে প্রসাদের উপলব্ধিও নজর কেড়েছে। তিনি বলেন, ‘আমাদের জীবনকে আরও ভালো করার জন্য এআই ব্যবহার করা। সবকিছুই আমাদের হাতে।’

তার এই বক্তব্য ও চ্যাটজিপিটির প্রতি স্বাভাবিক ভদ্রতা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। কেউ তাকে ‘অনুপ্রেরণাদায়ী’ বলে মন্তব্য করেছেন, আবার কেউ মজা করে লিখেছেন, ভবিষ্যতে এআই যদি মানুষের বিরুদ্ধে যায়, তার ভদ্রতার কারণে এই দাদুকে হয়তো রেহাই দেবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চ্যাটজিপিটির সহায়তায় সাবেক প্রেমিকার বিরুদ্ধে মামলা জিতলেন যুবক

চ্যাটজিপিটির সহায়তায় সাবেক প্রেমিকার বিরুদ্ধে মামলা জিতলেন যুবক

চ্যাটজিপিটির চেয়ে মিউজের ডাউনলোড বেশি

চ্যাটজিপিটির চেয়ে মিউজের ডাউনলোড বেশি

চ্যাটজিপিটিতে গুরুত্বপূর্ণ কথোপকথন মুছবেন নাকি আর্কাইভ করবেন?

চ্যাটজিপিটিতে গুরুত্বপূর্ণ কথোপকথন মুছবেন নাকি আর্কাইভ করবেন?

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

চ্যাটজিপিটিতে চ্যাট ডিলিট বা আর্কাইভ করার সহজ নিয়ম

চ্যাটজিপিটিতে চ্যাট ডিলিট বা আর্কাইভ করার সহজ নিয়ম

বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি

বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি

আরও পড়ুন

ক্ষতির জন্য দান-খয়রাত নয়, অনুদান চাইছি: মোহাম্মদ নাশিদ

ক্ষতির জন্য দান-খয়রাত নয়, অনুদান চাইছি: মোহাম্মদ নাশিদ

১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে

১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে

চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল ভারতীয়

চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল ভারতীয়

মক্কা জোটে বাংলাদেশকে চায় পাকিস্তানের জামায়াত

মক্কা জোটে বাংলাদেশকে চায় পাকিস্তানের জামায়াত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম