Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিমানে বদলে গেল শ্রেণীবিন্যাস, ব্রিটিশ এয়ারওয়েজের চমক

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পিএম

বিমানে বদলে গেল শ্রেণীবিন্যাস, ব্রিটিশ এয়ারওয়েজের চমক

ছবি: ষংগৃহীত

Advertisement

বিমানের ওপরের পুরো ডেকজুড়ে বিজনেস ক্লাস চালুর পরিকল্পনা করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। এ জন্য এয়ারলাইনটি তাদের ১২টি এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজে বড় ধরনের অভ্যন্তরীণ পরিবর্তন আনছে। নতুন কেবিনকে বিশ্বের সবচেয়ে বড় বিজনেস ক্লাস হিসেবে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনে সোমবার এক অনুষ্ঠানে নতুন কেবিনের পরিকল্পনা প্রকাশ করে ব্রিটিশ এয়ারওয়েজ। আগামী কয়েক মাসের মধ্যে প্রথম সংস্কার করা এ৩৮০ যাত্রী পরিবহণে যুক্ত হওয়ার কথা রয়েছে।

নতুন বিন্যাসে উড়োজাহাজটির পুরো ওপরের ডেকজুড়ে থাকবে বিজনেস ক্লাস। পাশাপাশি প্রথম শ্রেণির আসনেও পরিবর্তন আনা হবে। মাঝের আসনগুলোর বিভাজক ভাঁজ করে সরিয়ে নেওয়া যাবে। ফলে একসঙ্গে ভ্রমণকারী যাত্রীরা চাইলে বড় ব্যক্তিগত কেবিনের মতো জায়গা ব্যবহার করতে পারবেন।

নতুন নকশার কারণে এ৩৮০-এর মোট আসনসংখ্যা ৪৬৯ থেকে কমে ৪১৭-তে দাঁড়াবে। অর্থাৎ মোট আসন কমবে প্রায় ১১ শতাংশ। সবচেয়ে বড় পরিবর্তন হবে ইকোনমি শ্রেণিতে। সেখানে আসনসংখ্যা প্রায় ৩০ শতাংশ কমিয়ে ২১৫ করা হবে।

ব্রিটিশ এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা শন ডয়েল বলেন, উড়োজাহাজটির নাক থেকে লেজ পর্যন্ত অভ্যন্তরীণ কাঠামো পরিবর্তনে এটি এয়ারলাইনটির ইতিহাসে সবচেয়ে বড় একক বিনিয়োগ। একটি এ৩৮০ সংস্কার করতে প্রায় ১০০ দিন সময় লাগবে। আগামী কয়েক মাসের মধ্যে প্রথম সংস্কার করা উড়োজাহাজটি বহরে যুক্ত হবে।

ব্রিটিশ এয়ারওয়েজ ২০২৪ সালের নভেম্বরে এ৩৮০-এর নতুন প্রথম শ্রেণির আসনের পরিকল্পনা প্রকাশ করেছিল। চলতি বছরের মাঝামাঝি নতুন সেবা চালুর পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

ইসরাইলগামী ফ্লাইটে ছুরিকাহত পাইলট কে এই স্মিত মাচ্ছার?

ইসরাইলগামী ফ্লাইটে ছুরিকাহত পাইলট কে এই স্মিত মাচ্ছার?

ইসরাইলগামী বিমানে ছুরিকাহত ভারতীয় পাইলটকে ‘বীর’ বললেন মোদি

ইসরাইলগামী বিমানে ছুরিকাহত ভারতীয় পাইলটকে ‘বীর’ বললেন মোদি

ইসরাইলগামী বিমানে দুই পাইলটের মারামারি, ছুরিকাঘাত—যা জানা গেল

ইসরাইলগামী বিমানে দুই পাইলটের মারামারি, ছুরিকাঘাত—যা জানা গেল

এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনবে সরকার, চুক্তি অক্টোবরে

সংবাদ সম্মেলনে বিমানমন্ত্রী এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনবে সরকার, চুক্তি অক্টোবরে

মার্কিন নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে ৩০ দেশে ইরানের ফ্লাইট

মার্কিন নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে ৩০ দেশে ইরানের ফ্লাইট

আরও পড়ুন

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি হুথিদের

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি হুথিদের

ইয়েমেনে ৩৩৬ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দিচ্ছে ফ্রান্স

ইয়েমেনে ৩৩৬ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দিচ্ছে ফ্রান্স

পাকিস্তান সরকারের এই আচরণ ইমরানের প্রাপ্য নয়: রবি শাস্ত্রি

পাকিস্তান সরকারের এই আচরণ ইমরানের প্রাপ্য নয়: রবি শাস্ত্রি

যে কারণে বিশ্বব্যাপী তেলের দাম কমছে

যে কারণে বিশ্বব্যাপী তেলের দাম কমছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম