লাইভ সম্প্রচার করবে মৃত্যুদণ্ডের, বর্বরতার পথে যুক্তরাষ্ট্র?
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পিএম
পিট হেগসেথ ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি এবার সরাসরি সম্প্রচার বা লাইভ দেখানোর ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ২০০৯ সালে ফোর্ট হুড সেনা ঘাঁটিতে ১৩ জনকে হত্যাকারী নিদাল হাসানের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে কার্যকর করা হবে এবং তা সবার জন্য লাইভ দেখানো হবে বলে জানিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ।
ট্রাম্প প্রশাসনের এই চরম ও অদ্ভুত ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র নৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, একটি দেশের বিচারিক প্রক্রিয়া বা মৃত্যুদণ্ডকে এভাবে জনসমক্ষে বিনোদনের মতো লাইভ সম্প্রচার করা সভ্যতার চরম অবক্ষয় এবং যুক্তরাষ্ট্রের নৈতিক শূন্যতার এক নির্মম বহিঃপ্রকাশ।
পিট হেগসেথ অবশ্য দাবি করেছেন যে এই ধরনের অপরাধের যে গুরুতর পরিণতি হয়, তা সাধারণ মানুষকে বোঝাতেই এই প্রকাশ্য ব্যবস্থা। তবে সমালোচকরা একে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বর্বরতা ও নিষ্ঠুরতার নজির হিসেবে দেখছেন। বিশ্বের তথাকথিত সবচেয়ে বড় এই গণতান্ত্রিক রাষ্ট্রটি যেভাবে একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে নীতি ও আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে, তা নিয়ে বিশ্বজুড়ে এখন গভীর উদ্বেগ ও প্রশ্ন উঠছে।
সূত্র: দ্য গার্ডিয়ান

-6ac903564e333.jpg)