Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আটক হওয়ার আগেই অজিঙ্কা শিন্ডেকে আন্দোলনের দায়িত্ব বুঝিয়ে দেন অভিজিৎ, কে এই যুবক?

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পিএম

আটক হওয়ার আগেই অজিঙ্কা শিন্ডেকে আন্দোলনের দায়িত্ব বুঝিয়ে দেন অভিজিৎ, কে এই যুবক?

মাইক হাতে বক্তব্য দিচ্ছেন অজিঙ্কা শিন্ডে। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন জোরদার করতে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করার পর আন্দোলন এগিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে অজিঙ্কা শিন্ডেকে। শীর্ষ নেতারা মুক্তি না পাওয়া পর্যন্ত তিনিই আন্দোলনের নেতৃত্ব দেবেন বলে শনিবার (১০ অক্টোবর) আগে থেকে ধারণ করা একটি ভিডিও বার্তায় জানিয়েছেন দীপকে।

দিল্লিতে আন্দোলনে যোগ দিতে মুম্বাই থেকে আসা একটি ফ্লাইট রাজধানীতে অবতরণের পরপরই বিমান থেকে দীপকে এবং সিজেপির দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটক করে দিল্লি পুলিশ। এরপর দলটির এক্স অ্যাকাউন্টে দীপকের আগে থেকে ধারণ করা ভিডিওটি প্রকাশ করা হয়। এতে শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতে আন্দোলনের দায়িত্ব শিন্ডের হাতে তুলে দিতে দেখা যায় তাকে।

ভিডিও বার্তায় দীপকে বলেন, ‘আপনারা যদি এই ভিডিও দেখে থাকেন, তাহলে বুঝতে হবে আমাকে, সৌরভ দাস ও আশুতোষ রানকাকে গ্রেফতার করা হয়েছে। আমাদের অনুপস্থিতিতে অজিঙ্কা আন্দোলন ও সিজেপির কার্যক্রমের নেতৃত্ব দেবেন। আপনারা তার নির্দেশনা অনুসরণ করুন।’

‘পুলিশ যেখানে থামাবে, সেখানেই গড়ে তুলুন যন্তর মন্তর’

আন্দোলনের নতুন দায়িত্ব পাওয়া অজিঙ্কা শিন্ডেও ভিডিও বার্তায় সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন। তিনি আন্দোলনকারীদের যন্তর মন্তরের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পুলিশ যেখানে বাধা দেবে, সেখানেই প্রতিবাদ চালিয়ে যাওয়ার অনুরোধ করেন তিনি।

শিন্ডে বলেন, ‘আমাদের ঐক্য দেখে সরকার ভয় পেয়েছে। দয়া করে যন্তর মন্তরে আসুন। পুলিশ যদি আপনাদের বাধা দেয়, তাহলে সেই জায়গাকেই যন্তর মন্তরে পরিণত করুন।’

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনে যোগ দিতে দিল্লিতে যাওয়ার পথেই সিজেপির শীর্ষ নেতাদের আটক করা হয়। শনিবার সকাল থেকে দীপকে, দাস ও রানকা ছাড়াও দলটির বেশ কয়েকজন নেতা-কর্মী এবং আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।

দিল্লি পুলিশ সিজেপিকে বিক্ষোভের অনুমতি দেয়নি। পুলিশের বক্তব্য, দলটি যথেষ্ট আগে থেকে অনুমতির আবেদন করেনি।

কে এই অজিঙ্কা শিন্ডে?

মহারাষ্ট্রের বাসিন্দা শিন্ডের বয়স ৩৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে অভিজিৎ দীপকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। এর আগে তিনি আম আদমি পার্টির (আপ) মহারাষ্ট্র দলের সামাজিক যোগাযোগমাধ্যম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে গোয়ায় প্রথম দীপকের সঙ্গে তার পরিচয় হয়। পরে করপোরেট চাকরি ছেড়ে আম আদমি পার্টির হয়ে পূর্ণকালীন কাজ শুরু করেন শিন্ডে। গোয়ার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এক বছর কাজ করেন তিনি। ওই নির্বাচনে দলটি কোনো আসন না পেলেও শিন্ডে দলের সঙ্গে যুক্ত থাকেন এবং পরবর্তী সময়ে মহারাষ্ট্রে দলের কার্যক্রমে সক্রিয় হন।

তিনি মহারাষ্ট্রের প্রতিটি জেলায় সফর করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাজ্যটির উপকূলীয় শহর আলিবাগে তার বাড়ি।

ধ্রুব রাঠিকেও আটক, যন্তর মন্তরে উত্তেজনা

সিজেপির আন্দোলন ঘিরে ধরপাকড়ের মধ্যে শনিবার সকালে ইউটিউবার ধ্রুব রাঠিকেও গুরুগ্রামে তার বাড়ি থেকে আটক করে দিল্লি পুলিশ। নরেন্দ্র মোদি সরকারের সমালোচক হিসেবে পরিচিত রাঠি চলতি সপ্তাহের শুরুতে জার্মানি থেকে ভারতে আসেন। ৮ অক্টোবর বেঙ্গালুরুতে সিজেপির বিক্ষোভেও তিনি অংশ নিয়েছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে, দিল্লির যন্তর মন্তর এলাকায় আন্দোলনকারীদের ঘিরে পুলিশের তৎপরতায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভস্থলে পৌঁছানোর চেষ্টা করা আন্দোলনকারীদের আটক করে পুলিশ বাসে তোলা হয়। পরে তাদের রাজধানীর ছত্রশাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়।

এর আগে শনিবার ভোররাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্তত ৪০০ বিক্ষোভকারীকে আটক করেছে দিল্লি পুলিশ।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির এ আন্দোলন চলছে। শীর্ষ নেতাদের আটক, বিক্ষোভের অনুমতি না পাওয়া এবং ব্যাপক ধরপাকড়ের মধ্যেও আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন নতুন দায়িত্বপ্রাপ্ত নেতা অজিঙ্কা শিন্ডে।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কে এই জ্ঞানেশ কুমার, যাকে নিয়ে উত্তাল ভারত

কে এই জ্ঞানেশ কুমার, যাকে নিয়ে উত্তাল ভারত

২৫ হাজার পুলিশ, ১২ আটককেন্দ্র, বিক্ষোভ ঠেকাতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে দিল্লিতে

২৫ হাজার পুলিশ, ১২ আটককেন্দ্র, বিক্ষোভ ঠেকাতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে দিল্লিতে

জেন-জি বিক্ষোভ ঘিরে নজিরবিহীন ধরপাকড়

ভারতে ‘দিল্লি চলো’ আন্দোলন আজ জেন-জি বিক্ষোভ ঘিরে নজিরবিহীন ধরপাকড়

দিল্লি­ যেন দুর্গ, নামানো হচ্ছে ২৩ হাজার সেনা

দিল্লি­ যেন দুর্গ, নামানো হচ্ছে ২৩ হাজার সেনা

গ্রেফতার হতে যাচ্ছেন অভিজিৎসহ শীর্ষ ককরোচ নেতারা?

গ্রেফতার হতে যাচ্ছেন অভিজিৎসহ শীর্ষ ককরোচ নেতারা?

নতুন দাবিতে ভারতজুড়ে আন্দোলনে নামছে সিজেপি

নতুন দাবিতে ভারতজুড়ে আন্দোলনে নামছে সিজেপি

আরও পড়ুন

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন রাহুলের সঙ্গে মধ্যাহ্নভোজ, মোদির সঙ্গে মেট্রোযাত্রা: দুই মেরুর রাজনীতির মাঝে বিজয়

রাহুলের সঙ্গে মধ্যাহ্নভোজ, মোদির সঙ্গে মেট্রোযাত্রা: দুই মেরুর রাজনীতির মাঝে বিজয়

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

দিল্লিতে মমতা-কেজরিওয়ালসহ চার সাবেক মুখ্যমন্ত্রী আটক

দিল্লিতে মমতা-কেজরিওয়ালসহ চার সাবেক মুখ্যমন্ত্রী আটক

আমি আটক হলেও আন্দোলন থমকে নেই, বামপন্থী ছাত্রনেত্রী নেহা বোরা

আমি আটক হলেও আন্দোলন থমকে নেই, বামপন্থী ছাত্রনেত্রী নেহা বোরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম