Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

তরুণদের আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ রাহুল গান্ধীর

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পিএম

তরুণদের আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ রাহুল গান্ধীর

রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত

Advertisement

ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনরত তরুণদের লড়াই চালিয়ে যাওয়ার সরাসরি নির্দেশ দিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। 

একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির আদর্শগত অভিভাবক আরএসএস-কে তীব্র আক্রমণ করে তিনি মন্তব্য করেছেন, তাদের আসল রূপ ও প্রধান বৈশিষ্ট্যই হলো ‘কাপুরুষতা’।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী বলেন, গত এক দশকেরও বেশি সময় ধরে তিনি মোদি ও আরএসএসের মুখোমুখি লড়াই করছেন এবং তাদের চরিত্র তার হাতের তালুর মতো চেনা। 

তিনি দাবি করেন, মোদি সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধান নির্বাচন কমিশনার চারদিক থেকেই চেপে ধরা পরিস্থিতির মুখে পড়েছেন। কেন্দ্রকে খোলা চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, পুলিশ লেলিয়ে দিয়ে বা নেতা-কর্মীদের গ্রেফতার করে দেশের তরুণদের প্রতিবাদ বন্ধ করা যাবে না।

নির্বাচন কমিশনের সঙ্গে মিলে বিজেপির করা ‘ভোট চুরি’র পর্যাপ্ত প্রমাণ বিরোধী জোটের হাতে রয়েছে বলে জানান তিনি। দেশের সংবিধান ও তরুণদের অধিকার রক্ষায় রাজপথের সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান রাহুল।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বানে দিল্লির জন্তর মন্তরে আয়োজিত এই তরুণদের মিছিলে পুলিশ ব্যাপক বাধা দেয় এবং অনুমতি না থাকার কথা বলে তিন হাজারেরও বেশি আন্দোলনকারীকে আটক করে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মোদি সরকারের পতন অনিবার্য

রাহুল গান্ধী মোদি সরকারের পতন অনিবার্য

ভারতে ভোটার তালিকা থেকে কেন বাদ পড়ছেন কোটি কোটি মানুষ?

ভারতে ভোটার তালিকা থেকে কেন বাদ পড়ছেন কোটি কোটি মানুষ?

ভিন্নমত দমনে মরিয়া মোদি সরকার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নিন্দা

ভিন্নমত দমনে মরিয়া মোদি সরকার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নিন্দা

২৪ ঘণ্টার মধ্যে আটক নেতাদের মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের

২৪ ঘণ্টার মধ্যে আটক নেতাদের মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের

‘পতনের দ্বারপ্রান্তে নরেন্দ্র মোদি’

কে সি বেণুগোপাল ‘পতনের দ্বারপ্রান্তে নরেন্দ্র মোদি’

রাহুলের সঙ্গে মধ্যাহ্নভোজ, মোদির সঙ্গে মেট্রোযাত্রা: দুই মেরুর রাজনীতির মাঝে বিজয়

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন রাহুলের সঙ্গে মধ্যাহ্নভোজ, মোদির সঙ্গে মেট্রোযাত্রা: দুই মেরুর রাজনীতির মাঝে বিজয়

আরও পড়ুন

রাহুল গান্ধী মোদি সরকারের পতন অনিবার্য

মোদি সরকারের পতন অনিবার্য

তুরস্কে ১৫ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

তুরস্কে ১৫ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

অনন্য রেকর্ড গড়ল ৩ বছর বয়সি শিশু

অনন্য রেকর্ড গড়ল ৩ বছর বয়সি শিশু

ভারতে ভোটার তালিকা থেকে কেন বাদ পড়ছেন কোটি কোটি মানুষ?

ভারতে ভোটার তালিকা থেকে কেন বাদ পড়ছেন কোটি কোটি মানুষ?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম