Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ওপেনএআইয়ের কার্যালয়ে গোপনে রেকর্ডিং ডিভাইস, সৌদি নাগরিক গ্রেফতার

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০০ এএম

ওপেনএআইয়ের কার্যালয়ে গোপনে রেকর্ডিং ডিভাইস, সৌদি নাগরিক গ্রেফতার

ছবি: সংগৃহীত

Advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ওপেনএআইয়ের যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কার্যালয়ে গোপনে রেকর্ডিং ডিভাইস বসানোর অভিযোগে এক সৌদি নাগরিকের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত আবদুলরহমান আলফোজান প্রতিষ্ঠানটির প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

মার্কিন ফেডারেল প্রসিকিউটররা জানিয়েছেন, গোপনে কথোপকথন রেকর্ড করার উদ্দেশ্যে ইলেকট্রনিক বা যান্ত্রিক যন্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

ওপেনএআই জানিয়েছে, সান ফ্রান্সিসকোর কার্যালয়ে একটি ‘উন্নত প্রযুক্তির রেকর্ডিং ডিভাইস’ লুকানো অবস্থায় পাওয়ার পর তারা এফবিআইকে বিষয়টি জানায়। প্রতিষ্ঠানটির দাবি, তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল ব্যবহার করে ডিভাইসটির উৎস শনাক্ত করা হয় এবং একজন কর্মীর সংশ্লিষ্টতা চিহ্নিত করা সম্ভব হয়।

প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, ডিভাইসটি টয়লেট টিস্যু দিয়ে মোড়ানো ছিল। একটি নির্বাহী সম্মেলনকক্ষের টেলিভিশনের পেছনের ইউএসবি পোর্টে এটি ঢুকিয়ে রাখা হয়েছিল। ২৮ সেপ্টেম্বর ডিভাইসটি বসানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে। দুই দিন পর, ৩০ সেপ্টেম্বর, কর্মীরা সেটি খুঁজে পান। ডিভাইসটি এনক্রিপ্ট করা ছিল বলেও জানিয়েছেন প্রসিকিউটররা।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল এক বিবৃতিতে বলেন, অভিযুক্ত ব্যক্তি নিয়োগকর্তার নির্বাহী সম্মেলনকক্ষে গোপনে রেকর্ডিং ডিভাইস লুকিয়ে সংবেদনশীল কথোপকথন ধারণের চেষ্টা করেছিলেন। অভিযোগ অনুযায়ী, ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তাপণ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করাই ছিল এর উদ্দেশ্য।

প্রসিকিউটরদের অভিযোগ, আলফোজান ওপেনএআইয়ে ২০২৫ সালের জুলাই থেকে প্রকৌশলী হিসেবে কাজ করছিলেন। ডিভাইস বসানোর আগে তিনি প্রতিষ্ঠানটির সংবেদনশীল স্থানগুলো সম্পর্কে জানতে একটি উৎপাদনশীলতা-সংক্রান্ত টুল ও একটি চ্যাটবট ব্যবহার করেন। কীভাবে গোপনে অডিও রেকর্ডিং সরঞ্জাম স্থাপন করা যায়, সে বিষয়েও তিনি অনুসন্ধান করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া অবিরাম অডিও রেকর্ডার তৈরি, ওয়াই-ফাই সংযোগ ব্যবস্থা কাস্টমাইজ করা, সরাসরি অডিও শোনার সক্ষমতা বাড়ানো এবং এসডি কার্ড এনক্রিপ্ট করার বিষয়ে চ্যাটবটে প্রশ্ন করার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

প্রসিকিউটরদের দাবি, গত ৫ অক্টোবর আলফোজান ডিভাইসটি পরীক্ষা করতে আবারও কার্যালয়ে যান। সিসিটিভি ফুটেজের মাধ্যমে ঘটনাস্থলে তার উপস্থিতির যোগসূত্র পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই দিন ভবনের অন্য একটি স্থানে তিনি একটি ব্যাগ ফেলে রেখে যান। ওপেনএআইয়ের নিরাপত্তাকর্মীরা ব্যাগটি খুলে তার মানিব্যাগ, পরিচয়পত্র এবং সম্মেলনকক্ষে পাওয়া ডিভাইসটির মতো আরেকটি রেকর্ডিং ডিভাইস পান।

ওপেনএআই জানিয়েছে, এ ঘটনায় তাদের সোর্স কোড, এআই মডেলের ওজনসংক্রান্ত তথ্য (মডেল ওয়েটস) বা গ্রাহকদের তথ্য অননুমোদিতভাবে নেওয়া হয়েছে— এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। অভিযুক্ত কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার আদালতে হাজির হন আলফোজান। তার পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং আড়াই লাখ ডলার জরিমানা হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদির রাজধানীতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আহত ৪, ক্ষতিগ্রস্ত ১৫ বাড়ি

সৌদির রাজধানীতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আহত ৪, ক্ষতিগ্রস্ত ১৫ বাড়ি

প্রতিরক্ষায় বিপুল ব্যয়, তবু কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?

প্রতিরক্ষায় বিপুল ব্যয়, তবু কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?

সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের বড় আঘাত

সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের বড় আঘাত

রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবে হামলা রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

দুই বাংলাদেশির লাশ দেশে ফেরাতে সৌদির সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুই বাংলাদেশির লাশ দেশে ফেরাতে সৌদির সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা

রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা

আরও পড়ুন

ছারপোকার উপদ্রবে উড়ল না কোয়ান্টাসের উড়োজাহাজ

ছারপোকার উপদ্রবে উড়ল না কোয়ান্টাসের উড়োজাহাজ

ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা অসাংবিধানিক, হোয়াইট হাউসে প্রবেশের নির্দেশ

ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা অসাংবিধানিক, হোয়াইট হাউসে প্রবেশের নির্দেশ

সৌদি যুবরাজ সালমানকে ফোন করলেন এরদোগান

সৌদি যুবরাজ সালমানকে ফোন করলেন এরদোগান

সৌদির রাজধানীতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আহত ৪, ক্ষতিগ্রস্ত ১৫ বাড়ি

সৌদির রাজধানীতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আহত ৪, ক্ষতিগ্রস্ত ১৫ বাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম