Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সৌদির রাজধানীতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আহত ৪, ক্ষতিগ্রস্ত ১৫ বাড়ি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ এএম

সৌদির রাজধানীতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আহত ৪, ক্ষতিগ্রস্ত ১৫ বাড়ি

ছবি: সংগৃহীত

Advertisement

সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রতিহত করা দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ১৫টি বাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষের দাবি, ইয়েমেনের হুথি গোষ্ঠী মঙ্গলবার ক্ষেপণাস্ত্র দুটি নিক্ষেপ করে। পরে সেগুলো প্রতিহত করা হয়। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে দুই নারী, এক পুরুষ ও এক শিশু আহত হন। ঘটনার পর জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি জানিয়েছেন, রিয়াদের দক্ষিণ-পূর্বে আল খারজ এলাকায় আরও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে মঙ্গলবার সন্ধ্যায় হামলা হয়েছে। এতে সেখানে সামান্য আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

এর আগে মঙ্গলবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছিল, হুথিদের নিক্ষেপ করা ছয়টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। আল মালিকি বলেন, হারাধ ও ধাহরানের দিকে ছুটে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এ ছাড়া ধাহরানের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার খবরও জানিয়েছিল জোট।

রিয়াদ অঞ্চল ও সৌদি আরবের দক্ষিণাঞ্চলেও ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে সামরিক জোট।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওপেনএআইয়ের কার্যালয়ে গোপনে রেকর্ডিং ডিভাইস, সৌদি নাগরিক গ্রেফতার

ওপেনএআইয়ের কার্যালয়ে গোপনে রেকর্ডিং ডিভাইস, সৌদি নাগরিক গ্রেফতার

প্রতিরক্ষায় বিপুল ব্যয়, তবু কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?

প্রতিরক্ষায় বিপুল ব্যয়, তবু কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?

সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের বড় আঘাত

সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের বড় আঘাত

রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবে হামলা রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

দুই বাংলাদেশির লাশ দেশে ফেরাতে সৌদির সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুই বাংলাদেশির লাশ দেশে ফেরাতে সৌদির সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা

রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা

আরও পড়ুন

নির্বাচনের আগে ইরানে নতুন হামলার ছক ট্রাম্প-নেতানিয়াহুর

নির্বাচনের আগে ইরানে নতুন হামলার ছক ট্রাম্প-নেতানিয়াহুর

ইন্টারনেট দখলে নিতে পারে এআই, সতর্কবার্তা অ্যানথ্রপিকের

ইন্টারনেট দখলে নিতে পারে এআই, সতর্কবার্তা অ্যানথ্রপিকের

লোকসভা নির্বাচনেও কংগ্রেসের শোচনীয় পরাজয় হবে: অমিত শাহ

লোকসভা নির্বাচনেও কংগ্রেসের শোচনীয় পরাজয় হবে: অমিত শাহ

হরমুজের কাছে আসলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি ইরানের

হরমুজের কাছে আসলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি ইরানের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম