স্ত্রীকে খুন করে অফিসের বসকে ইমেইল, নিজের জীবনও শেষ করলেন প্রকৌশলী
Advertisement
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ এএম
নিহত দম্পতি ফারহানা ও মোহাম্মদ আসলাম। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের গুরুগ্রামের একটি অভিজাত আবাসিক এলাকার ফ্ল্যাটে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক সফটওয়্যার প্রকৌশলী। আত্মহত্যার ঠিক আগে নিজের প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একটি ইমেইল পাঠান ওই যুবক। সেখানে তিনি তার বাবা ও বাড়িওয়ালাকে ঘটনাটি জানানোর আকুল অনুরোধ জানান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে একটি ফোন আসে। জানানো হয়, গুরুগ্রামের ৬৮ নম্বর সেক্টরের ‘এমথ্রিএম মেরিনা’ আবাসন প্রকল্পের ৭ নাম্বার টাওয়ারের ১০৩ নম্বর ফ্ল্যাটে এক দম্পতির লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘর থেকে নারীর লাশ এবং পুরুষটিকে সিলিং ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, আসলাম নিজের জীবন শেষ করার পরিকল্পনার কথা জানিয়ে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইমেইল পাঠান। ওই ইমেইলে তিনি নিজের বাবা ও বাড়িওয়ালার মোবাইল নাম্বার দিয়ে তাদের খবর দেওয়ার অনুরোধ জানান। বার্তাটি পাওয়ার পরপরই প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বাড়িওয়ালার সঙ্গে যোগাযোগ করেন এবং পুলিশে খবর দেওয়া হয়। তবে পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়েছে।


