Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘৫ বছরের মধ্যে প্রয়োজন হবে না পাসপোর্ট’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:১৯ এএম

‘৫ বছরের মধ্যে প্রয়োজন হবে না পাসপোর্ট’

ছবি: সংগৃহীত

Advertisement

আগামী পাঁচ বছরের মধ্যে আন্তর্জাতিক ভ্রমণে আর প্রয়োজন নাও হতে পারে প্রচলিত পাসপোর্ট। এমন পূর্বাভাস দিয়েছেন দুবাই বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা পল গ্রিফিথস। তার ভাষ্য, প্রযুক্তিগত সক্ষমতা তৈরি হলেও এ ব্যবস্থা চালু করতে বিভিন্ন দেশের সরকার, বিমান সংস্থা ও বিমানবন্দরগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন।

সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পল গ্রিফিথস লিখেছেন, পাঁচ বছরের মধ্যে পাসপোর্ট অপ্রয়োজনীয় হয়ে যেতে পারে। অনেক ভ্রমণকারী পাসপোর্টে বিভিন্ন দেশের সিল সংগ্রহ করতে পছন্দ করেন। তবে প্রযুক্তির দৃষ্টিকোণ থেকে উড়োজাহাজে ভ্রমণের জন্য কাগজের পাসপোর্ট বহন করার ধারণা এখন পুরোনো হয়ে গেছে।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ইতোমধ্যে মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে যাত্রীদের যাতায়াত সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিমানবন্দরের টার্মিনাল-৩-এ দুই শতাধিক মুখমন্ডল শনাক্তকরণ ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে নিবন্ধিত যাত্রীরা চেক-ইন, অভিবাসন, বিশ্রামাগার ও উড়োজাহাজে ওঠার বিভিন্ন ধাপে মুখমণ্ডল শনাক্ত করে সেবা নিতে পারছেন।


এ ব্যবস্থায় নিবন্ধনের জন্য যাত্রীদের পাসপোর্টের তথ্য যাচাই, ছবি তোলা এবং ব্যক্তিগত শনাক্তকরণ তথ্য ব্যবহারের সম্মতি দিতে হয়। দুবাইয়ের চেক-ইন কাউন্টারেও নিবন্ধনের সুযোগ রয়েছে।

তবে বর্তমান ব্যবস্থায় পরিচয় শনাক্তের প্রাথমিক ভিত্তি হিসেবে পাসপোর্টের তথ্য প্রয়োজন হচ্ছে। গ্রিফিথসের পরিকল্পনা আরও বিস্তৃত। তিনি চান, একজন যাত্রীর ডিজিটাল পরিচয় আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের ক্ষেত্রেও স্বীকৃতি পাক। ফলে বিমানবন্দরের বিভিন্ন ধাপে পাসপোর্ট দেখানোর প্রয়োজন থাকবে না, এমনকি ভ্রমণের সময় পাসপোর্ট সঙ্গে রাখারও দরকার হবে না।

তিনি বলেন, বিভিন্ন দেশের সরকার, বিমান সংস্থা ও বিমানবন্দরকে নিজেদের ব্যবস্থার মধ্যে সংযোগ স্থাপন করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিকভাবে ডিজিটাল পরিচয় শনাক্তের অভিন্ন মানদণ্ড তৈরি করতে হবে।

দুবাইয়ে পাসপোর্টবিহীন যাতায়াতের উদ্যোগ অবশ্য নতুন নয়। ২০১৯ সাল থেকেই দেশটির নাগরিক, বাসিন্দা ও নিবন্ধিত বিদেশি যাত্রীরা মুখমণ্ডল ও চোখের আইরিস শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে পাসপোর্ট বা পরিচয়পত্র না দেখিয়ে বিমানবন্দরের নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন।

এ ছাড়া দুবাইয়ের ‘রেড কার্পেট’ নামের মুখমন্ডল শনাক্তকরণ ব্যবস্থার মাধ্যমে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৭ লাখ ৪৫ হাজার ১৮৮ জন যাত্রী সেবা নিয়েছেন। এ ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তির সাহায্যে নির্ধারিত পথ দিয়ে পাসপোর্ট বা বোর্ডিং পাস না দেখিয়েই যাতায়াত করা যায়।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে চালু হয়েছে ‘ক্লিক অ্যান্ড ট্রাভেল’ নামের মোবাইলভিত্তিক অভিবাসন সেবা। এর মাধ্যমে কর্মকর্তারা মোবাইল যন্ত্র ও মুখমন্ডল শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে যাত্রীদের কাছাকাছি থেকেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

গ্রিফিথসের মতে, ভবিষ্যতে একই ডিজিটাল পরিচয় ব্যবহার করে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করার পাশাপাশি গাড়ি ভাড়া নেওয়া কিংবা হোটেলে ওঠার কাজও করা সম্ভব হবে।

তবে সব দেশ একই সময়ে এ ব্যবস্থা চালু করতে পারবে না বলে স্বীকার করেছেন তিনি। আন্তর্জাতিক ভ্রমণে এ সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন দেশের সরকার, বিমান চলাচল ও পর্যটন খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা প্রয়োজন।

গ্রিফিথসের ভাষায়, ভবিষ্যতে যাত্রীরা নিজেদের পরিচয় প্রমাণ করতে কম সময় ব্যয় করবেন, আর ভ্রমণ উপভোগে বেশি সময় দিতে পারবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাড়া দেবে না সরকার

পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবদার হাসিনার সাড়া দেবে না সরকার

হাসিনার ফেরা নিয়ে আসিফ মাহমুদের স্ট্যাটাস

হাসিনার ফেরা নিয়ে আসিফ মাহমুদের স্ট্যাটাস

নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল, নিশ্চিত নয় ঢাকা

হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল, নিশ্চিত নয় ঢাকা

চালু হলো ‘ওয়ার্ক ফ্রম পার্ক’ ব্যবস্থা, থাকছে আধুনিক সব সুযোগ-সুবিধা

চালু হলো ‘ওয়ার্ক ফ্রম পার্ক’ ব্যবস্থা, থাকছে আধুনিক সব সুযোগ-সুবিধা

আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড

আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড

আরও পড়ুন

নেতানিয়াহুর মিত্রদের ভাগিয়ে নিচ্ছেন আইজেনকট

নেতানিয়াহুর মিত্রদের ভাগিয়ে নিচ্ছেন আইজেনকট

‘৫ বছরের মধ্যে প্রয়োজন হবে না পাসপোর্ট’

‘৫ বছরের মধ্যে প্রয়োজন হবে না পাসপোর্ট’

ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বোয়িং, ছাঁটাই করবে ৫ শতাংশ কর্মী

ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বোয়িং, ছাঁটাই করবে ৫ শতাংশ কর্মী

টানা দ্বিতীয় দিনের মতো তেলের দামে পতন

টানা দ্বিতীয় দিনের মতো তেলের দামে পতন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম