Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলে নতুন পার্লামেন্টের শপথ গ্রহণ আজ, সরকার গঠনে ব্যস্ত আইজেনকোট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম

ইসরাইলে নতুন পার্লামেন্টের শপথ গ্রহণ আজ, সরকার গঠনে ব্যস্ত আইজেনকোট

গাদি আইজেনকোট। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলে নতুন গঠিত পার্লামেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সংখ্যাগরিষ্ঠতা হারাতে বসার এই সময়েই মূলত নতুন সংসদ তার কার্যক্রম শুরু করছে। এর মধ্যেই বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট নতুন সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় ১২০ সদস্যের নতুন এই পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। তবে এই নতুন সংসদে নেতানিয়াহুর ডানপন্থী জোট কিংবা আইজেনকোটের বিরোধী পক্ষ—কারোরই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নেই। এর আগে প্রেসিডেন্ট হারজোগ আইজেনকোটকে সরকার গঠনের প্রাথমিক দায়িত্ব দেন, যার মাধ্যমে তাকে ২৮ দিনের মধ্যে কোয়ালিশন বা জোট সরকার গঠনের কাজ শেষ করতে হবে। প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।

এদিকে পার্লামেন্ট অধিবেশন শুরুর আগেই আইজেনকোটের দল গুরুত্বপূর্ণ পদগুলোতে লোক নিয়োগের ক্ষেত্রে অগ্রগতির কথা জানিয়েছে। আইজেনকোট নিজেই জানিয়েছেন যে, তার রাজনৈতিক জোটের নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী নেসেট বা পার্লামেন্টের স্পিকার হিসেবে তার দলের নেতা মাতান কাহানাকে নিয়োগ দেওয়ার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো গেছে।

সূত্র: আল-জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে কী কী ক্ষমতা আছে নেতানিয়াহুর হাতে?

আল-জাজিরার বিশ্লেষণ অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে কী কী ক্ষমতা আছে নেতানিয়াহুর হাতে?

নেতানিয়াহুকে দমাতে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদ ভাগ করল আইজেনকোট

নেতানিয়াহুকে দমাতে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদ ভাগ করল আইজেনকোট

নেতানিয়াহুর আশা ধুলোয় মেশাতে নতুন চাল দিল আইজেনকোট

নেতানিয়াহুর আশা ধুলোয় মেশাতে নতুন চাল দিল আইজেনকোট

প্রধানমন্ত্রীত্ব হারালে পার্লামেন্টে থাকতে পারবেন নেতানিয়াহু?

প্রধানমন্ত্রীত্ব হারালে পার্লামেন্টে থাকতে পারবেন নেতানিয়াহু?

ইসরাইলের পার্লামেন্টে ৪৬ নতুন মুখ, ভাঙছে ৬৭ বছরের রেকর্ড

ইসরাইলের পার্লামেন্টে ৪৬ নতুন মুখ, ভাঙছে ৬৭ বছরের রেকর্ড

নেতানিয়াহুর মিত্রদের ভাগিয়ে নিচ্ছেন আইজেনকট

নেতানিয়াহুর মিত্রদের ভাগিয়ে নিচ্ছেন আইজেনকট

আরও পড়ুন

আত্মজীবনীতে মোদি সম্পর্কে যা লিখলেন সোনিয়া গান্ধী

আত্মজীবনীতে মোদি সম্পর্কে যা লিখলেন সোনিয়া গান্ধী

গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

ইরানের ক্ষেপণাস্ত্র ‘পার্সিয়ান কার্পেটের চেয়েও খাঁটি’: আইআরজিসি

ইরানের ক্ষেপণাস্ত্র ‘পার্সিয়ান কার্পেটের চেয়েও খাঁটি’: আইআরজিসি

কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে ‘সুখবর’ দিলেন এরদোগান

কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে ‘সুখবর’ দিলেন এরদোগান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম