Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মণিপুরে স্নাইপারের গুলিতে ৪ নাগা নাগরিক নিহত, নতুন সংঘাতের শঙ্কা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০১ পিএম

মণিপুরে স্নাইপারের গুলিতে ৪ নাগা নাগরিক নিহত, নতুন সংঘাতের শঙ্কা

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ফের সহিংসতার ঘটনা ঘটেছে। রাজ্যের উখরুল জেলায় জাতীয় মহাসড়কে স্নাইপার হামলায় চার নাগা বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) দুইটি গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে তাদের গুলি করা হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন- কাপাংখুই রাইহিং, তার ছেলে হাওলেইলা রাইহিং এবং দুই ভাই অগাস্ট এনগালুং ও খানমিলা এনগালুং। একটি গাড়িতে মা-ছেলে এবং অন্যটিতে দুই ভাই ছিলেন। হামলার ঘটনাটি ঘটে ইম্ফল থেকে উখরুলগামী সড়কের নিউ হেভেন এলাকায়। চারজনই ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যান।

মণিপুর পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিরা এ হামলা চালিয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), সেনাবাহিনী ও আসাম রাইফেলসের সদস্য মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আশপাশের এলাকায় তল্লাশি চলছে। 


হামলার পর মণিপুরের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। ইন্ডিজেনাস পিপলস ফোরাম হামলার জন্য কুকি সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। নিরাপত্তা বাহিনীর কোনো সদস্যের যোগসাজশ বা দায়িত্বে অবহেলা ছিল কি না, সেটিও খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

তবে কুকি সিভিল সোসাইটি ওয়ার্কিং কমিটি হামলার নিন্দা জানালেও এতে কুকি জনগোষ্ঠীর সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, কোনো সম্প্রদায়ের ওপর সামগ্রিকভাবে দায় চাপানো উচিত নয়। একই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্ত এবং সব জনগোষ্ঠীর জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।

এর আগে বৃহস্পতিবার সেনাপতি ও কাংপোকপি জেলার সীমান্তবর্তী এলাকায় ধানখেতে কাজ করার সময় গুলিতে ৪২ বছর বয়সী এক কুকি নারী নিহত হন। ওই ঘটনায় আরও দুজন আহত হন। পরে উখরুলে গুলিতে এক নাগা ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া যায়। কুকি নারীর মৃত্যুর প্রতিবাদে কাংপোকপি জেলায় ৪৮ ঘণ্টার ধর্মঘটও পালিত হচ্ছে।

কংগ্রেসের আইনসভা দলের নেতা কেইশাম মেঘাচন্দ্র ২৪ ঘণ্টায় পাঁচজন নিহত হওয়ার ঘটনায় রাজ্য সরকারের জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি নাগা ও কুকি— উভয় সম্প্রদায়ের বেসামরিক নাগরিক হত্যার নিন্দা জানিয়ে বলেন, ন্যায়বিচার ও সংঘাত অবসানের সুস্পষ্ট পরিকল্পনা ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নাগা-কুকি সংঘাতে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। এদিকে ২০২৩ সালের মে মাস থেকে শুরু হওয়া মেইতেই-কুকি সংঘাতে প্রাণ হারিয়েছেন ৩০০ জনের বেশি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুই দফা পালানোর পর ‘পলাতক রানি’ বাঘিনীর নতুন ঠিকানা কোথায়?

দুই দফা পালানোর পর ‘পলাতক রানি’ বাঘিনীর নতুন ঠিকানা কোথায়?

যে ৫ কারণে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত

যে ৫ কারণে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত

জাকির নায়েকের প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত

জাকির নায়েকের প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত

নগ্ন ছবির লোভে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলট

নগ্ন ছবির লোভে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলট

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

বাংলাদেশি অনুপ্রবেশকারীরা জামাই আদরে আছে: শুভেন্দু

বাংলাদেশি অনুপ্রবেশকারীরা জামাই আদরে আছে: শুভেন্দু

আরও পড়ুন

বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমানসহ বাংলাদেশের দুই নারী

বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমানসহ বাংলাদেশের দুই নারী

বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় শীর্ষ দশে মুফতি তাকি উসমানি

বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় শীর্ষ দশে মুফতি তাকি উসমানি

দুই দফা পালানোর পর ‘পলাতক রানি’ বাঘিনীর নতুন ঠিকানা কোথায়?

দুই দফা পালানোর পর ‘পলাতক রানি’ বাঘিনীর নতুন ঠিকানা কোথায়?

নেতানিয়াহুকে কেন ‘বর্ণবাদী’ বললেন আইজেনকোট

নেতানিয়াহুকে কেন ‘বর্ণবাদী’ বললেন আইজেনকোট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম