Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হাঙ্গেরি

জঙ্গল ও গোপন ভল্ট থেকে প্রায় ২ কোটি ডলার উদ্ধার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২০ পিএম

জঙ্গল ও গোপন ভল্ট থেকে প্রায় ২ কোটি ডলার উদ্ধার

ছবি: সংগৃহীত

Advertisement

হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের শাসনামলের দুর্নীতির তদন্তে নেমে প্রায় ১ কোটি ৯৫ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ লুকানো নগদ অর্থ উদ্ধার করেছেন তদন্তকারীরা। 

দেশটির নতুন সরকারের গঠিত দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাসেট রিকভারি অ্যান্ড প্রোটেকশন অফিস গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) ও শুক্রবার (১৩ নভেম্বর) বুদাপেস্টসহ দেশের আরও তিনটি স্থানে এই অভিযান চালায়। খামারবাড়ি, গুদামঘর, একটি বসতবাড়ি, গোপন জায়গার সুরক্ষিত ভল্ট এবং বনের ভেতর মাটি খুঁড়ে হাঙ্গেরিয়ান ফোরিন্ট, ইউরো ও মার্কিন ডলারের এসব বান্ডিল উদ্ধার করা হয়। অর্থমন্ত্রী আন্দ্রেয়াস কারমান জানিয়েছেন, রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া এই বিপুল পরিমাণ অর্থ গুনতে ১২ জন কর্মীর টানা আট ঘণ্টা সময় লেগেছে।

২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত হাঙ্গেরির উন্নয়নমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা মিক্লোস সেশতাকের বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হিসেবে এই অর্থের সন্ধান মেলে। সরকারি পরিবহন সংস্থার জন্য চড়া দামে পুরোনো বাস কেনা এবং সরকারি নির্মাণ প্রকল্প থেকে প্রায় ৩ কোটি ৭২ লাখ ডলারের বেশি ঘুষ নেওয়ার অভিযোগে গত সেপ্টেম্বরে তাকে আটক করা হয়, যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

গত এপ্রিলে ভিক্টর ওরবানের ১৬ বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী পেতার মাকিয়ার এই অর্থ উদ্ধারকে দুর্নীতির বিরুদ্ধে বড় বিজয় হিসেবে অভিহিত করেছেন। তবে ওরবান বরাবরই দাবি করে আসছেন, তাকে রাজনীতি থেকে সরিয়ে দিতেই নতুন সরকার এসব তদন্ত করছে। এই অভিযানের আওতায় ইতোমধ্যে আরও কয়েকজন সাবেক মন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর জিওর্গি মাতোলসিকেও আটক করা হয়েছে। 

সম্প্রতি হাঙ্গেরির এক জনমত জরিপে দেখা গেছে, দেশের ৭০ শতাংশ মানুষই ওরবান আমলের দুর্নীতির সঠিক তদন্ত ও দোষীদের বিচার অত্যন্ত জরুরি বলে মনে করেন।

সূত্র: আল-জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: জ্বালানি সংকট ও কৃষিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: জ্বালানি সংকট ও কৃষিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

হাঙ্গেরিতে বন্ধ হলো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, নেপথ্যে কী

হাঙ্গেরিতে বন্ধ হলো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, নেপথ্যে কী

৪৪ বছরে প্রথমবার বন্ধ হচ্ছে হাঙ্গেরির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

৪৪ বছরে প্রথমবার বন্ধ হচ্ছে হাঙ্গেরির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

হাঙ্গেরির স্বপ্ন ভেঙে অন্ধকার থেকে উঠে আসা জার্মানির ইতিহাস

হাঙ্গেরির স্বপ্ন ভেঙে অন্ধকার থেকে উঠে আসা জার্মানির ইতিহাস

নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

আপনি এখনই সরে দাঁড়ান, হাঙ্গেরির প্রেসিডেন্টকে নতুন প্রধানমন্ত্রী

আপনি এখনই সরে দাঁড়ান, হাঙ্গেরির প্রেসিডেন্টকে নতুন প্রধানমন্ত্রী

আরও পড়ুন

হাঙ্গেরি জঙ্গল ও গোপন ভল্ট থেকে প্রায় ২ কোটি ডলার উদ্ধার

জঙ্গল ও গোপন ভল্ট থেকে প্রায় ২ কোটি ডলার উদ্ধার

যুক্তরাজ্যে ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছর কারাদণ্ড, নেপথ্যে কী?

যুক্তরাজ্যে ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছর কারাদণ্ড, নেপথ্যে কী?

নেতানিয়াহু বিদায় নিলেও ইসরাইলে টিকে থাকছে তার উগ্র ডানপন্থি নীতি

নেতানিয়াহু বিদায় নিলেও ইসরাইলে টিকে থাকছে তার উগ্র ডানপন্থি নীতি

মার্কিন অস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং করে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে ইরান

মার্কিন অস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং করে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম