Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হাঙ্গেরিতে বন্ধ হলো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, নেপথ্যে কী

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১২:৩৫ পিএম

হাঙ্গেরিতে বন্ধ হলো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, নেপথ্যে কী

Advertisement

ইউরোপজুড়ে দীর্ঘস্থায়ী খরা ও তীব্র তাপপ্রবাহের কারণে দানিয়ুব নদীর পানির স্তর রেকর্ড পরিমাণ কমে গেছে। এতে হাঙ্গেরির একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার।

রোববার (২ আগস্ট) তিনি জানান, ৪৪ বছরের মধ্যে এই প্রথমবারের মতো কেন্দ্রটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে। 

বুদাপেস্টের দক্ষিণে পাকসে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি সাধারণত দেশটির মোট বিদ্যুৎ চাহিদার প্রায় এক-তৃতীয়াংশ সরবরাহ করে।

কেন্দ্রটির শীতলীকরণ ব্যবস্থা দানিয়ুব নদী থেকে পাম্পের মাধ্যমে তোলা পানির ওপর নির্ভরশীল। কিন্তু মে মাস থেকে বৃষ্টিপাতের অভাব এবং একের পর এক তাপপ্রবাহের কারণে নদীর পানির স্তর রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।

মাগিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘দানিয়ুব নদীর পানির স্তর আরও কমে যাওয়ায় পাকস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শেষ দুটি উৎপাদন ইউনিটের একটি রাত ১টা ৩০ মিনিটে বন্ধ করে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘এর ফলে কেন্দ্রটির উৎপাদনক্ষমতা কমে ২৪০ মেগাওয়াটে নেমে আসবে। আগামীকাল ৪৪ বছরের মধ্যে প্রথমবারের মতো এটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে।’

শুক্রবার কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছিল, নদীর পানির স্তর ক্রমাগত কমতে থাকায় আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে পাকস বিদ্যুৎকেন্দ্র সম্পূর্ণভাবে বন্ধ করতে হতে পারে।

জাতীয় আবহাওয়া সংস্থা হাঙ্গারোমেট আগামী কয়েক দিনে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকার পূর্বাভাস দিয়েছে। বৃহস্পতিবার তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যা চলতি গ্রীষ্মের শুরুতে স্থাপিত দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডের সমান হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

বন্ধ হয়ে গেল ফ্রান্সের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ

বন্ধ হয়ে গেল ফ্রান্সের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: জ্বালানি সংকট ও কৃষিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: জ্বালানি সংকট ও কৃষিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

৪৪ বছরে প্রথমবার বন্ধ হচ্ছে হাঙ্গেরির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

৪৪ বছরে প্রথমবার বন্ধ হচ্ছে হাঙ্গেরির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ট্রাম্পের

চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ট্রাম্পের

সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি সই, কেন এতো বিতর্ক?

সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি সই, কেন এতো বিতর্ক?

আরও পড়ুন

মালয়েশিয়া সফরে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

মালয়েশিয়া সফরে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

কাশ্মীর থেকে বাগডোগরায় ১৫০ বাংলাদেশি, সীমান্তে ফেরত পাঠানোর প্রস্তুতি

কাশ্মীর থেকে বাগডোগরায় ১৫০ বাংলাদেশি, সীমান্তে ফেরত পাঠানোর প্রস্তুতি

জ্ঞানেশ কুমার পদত্যাগ করলেও আন্দোলন থামবে না, দিল্লিতে নতুন কর্মসূচি ঘোষণা

জ্ঞানেশ কুমার পদত্যাগ করলেও আন্দোলন থামবে না, দিল্লিতে নতুন কর্মসূচি ঘোষণা

স্বর্ণের দামে বড় পতন

স্বর্ণের দামে বড় পতন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম