Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এআই দিয়ে পরীক্ষায় নকল, ১৬০ প্রশ্নের ১৫৯টির সঠিক উত্তর দিয়ে প্রথম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম

এআই দিয়ে পরীক্ষায় নকল, ১৬০ প্রশ্নের ১৫৯টির সঠিক উত্তর দিয়ে প্রথম

Advertisement

দক্ষিণ কোরিয়ার জাতীয় কর হিসাবরক্ষক নিয়োগ পরীক্ষায় শীর্ষস্থান অর্জনকারী এক পরীক্ষার্থী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অসদুপায় অবলম্বনের কথা স্বীকার করেছেন। ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটিতে ভুল করে প্রায় পূর্ণ নম্বর পাওয়ার পর থেকেই তার ফলাফল নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। রোববার (১৫ নভেম্বর) তিনি পরীক্ষায় জালিয়াতির কথা স্বীকার করেন।

এ ঘটনায় দেশটিতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য দক্ষিণ কোরিয়ার বার্ষিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার স্বচ্ছতা নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

এপ্রিল ও জুলাইয়ে অনুষ্ঠিত যোগ্যতা যাচাইয়ের দুই ধাপের পরীক্ষাতেই প্রথম হয়েছিলেন ওই পরীক্ষার্থী। প্রথম ধাপে ৪০০ নম্বরের মধ্যে তিনি পেয়েছিলেন ৩৯৭ দশমিক ৫। ১৬০টি প্রশ্নের মধ্যে ভুল করেছিলেন মাত্র একটিতে। তার এই ফলাফল ঘিরে স্মার্ট চশমা ব্যবহার করে জালিয়াতির অভিযোগ ওঠে। তবে শুরুতে তা অস্বীকার করেছিলেন তিনি।

পরে আইনজীবীর মাধ্যমে নিজের অপরাধ স্বীকার করেন হান পদবির ওই পরীক্ষার্থী। ইউটিউব চ্যানেল ‘অ্যাটর্নি লি দন-হো’-তে প্রকাশিত এক ভিডিওতে মুখে মাস্ক পরে তিনি বলেন, ইলেকট্রনিক যন্ত্রপাতি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করেছেন। শীর্ষস্থান অর্জন তার ন্যায্য প্রচেষ্টার ফল নয় বলেও স্বীকার করেন তিনি।

হান জানান, পরীক্ষার প্রশ্নপত্রের ছবি তুলতে একটি ক্ষুদ্র ক্যামেরা ব্যবহার করেছিলেন তিনি। পরে সেই ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার একটি ব্যবস্থায় পাঠিয়ে উত্তর সংগ্রহ করেন এবং স্মার্টফোনে সেগুলো দেখে নেন। এ ঘটনায় সিউল পুলিশের কাছে লিখিত স্বীকারোক্তিও জমা দিয়েছেন তিনি।

সিউল মহানগর পুলিশ জানিয়েছে, রোববার সকালে পরীক্ষার্থীর আইনজীবীর মাধ্যমে কর হিসাবরক্ষক পরীক্ষায় জালিয়াতির বিষয়ে একটি লিখিত স্বীকারোক্তি তারা পেয়েছে। ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় এ ধরনের পরীক্ষা সামাজিক অবস্থান ও পেশাগত ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে জালিয়াতির ঘটনা দেশটিতে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। এর মধ্যেই আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির বার্ষিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। এ পরীক্ষার জন্য বহু শিক্ষার্থী জীবনের দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়ে থাকে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রোববার সাংবাদিকদের বলেন, বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থাকায় এ ধরনের জালিয়াতি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।

ওই কর্মকর্তা আরও বলেন, সনদপ্রাপ্ত হিসাবরক্ষক পরীক্ষায় সম্ভাব্য জালিয়াতির খবরও উদ্বেগজনক। এ বিষয়ে করণীয় ঠিক করতে প্রেসিডেন্টের নীতিবিষয়ক চিফ অব স্টাফের সভাপতিত্বে রোববার বিকালে জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী হান সঙ-সুক কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় পরীক্ষায় জালিয়াতির আশঙ্কা নিয়ে জনমতের উদ্বেগের কথা স্বীকার করেন। তার কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সরকার আগাম প্রস্তুতি নেবে এবং শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...

নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...

নিজস্ব প্রযুক্তির এআই আনল ইরান

নিজস্ব প্রযুক্তির এআই আনল ইরান

সারা দেশে বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে

সারা দেশে বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে

এআইয়ের ভুল কমাতে গুগলের নতুন চমক

এআইয়ের ভুল কমাতে গুগলের নতুন চমক

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, প্রতিদিন মিলবে ভাতা

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, প্রতিদিন মিলবে ভাতা

মার্কিন নিষেধাজ্ঞা ডিঙিয়ে এনভিডিয়ার চিপ কেনে চীনা বিশ্ববিদ্যালয়

মার্কিন নিষেধাজ্ঞা ডিঙিয়ে এনভিডিয়ার চিপ কেনে চীনা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে পৌঁছাল যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

মধ্যপ্রাচ্যে পৌঁছাল যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

এআই দিয়ে পরীক্ষায় নকল, ১৬০ প্রশ্নের ১৫৯টির সঠিক উত্তর দিয়ে প্রথম

এআই দিয়ে পরীক্ষায় নকল, ১৬০ প্রশ্নের ১৫৯টির সঠিক উত্তর দিয়ে প্রথম

কুয়েতে স্বর্ণের দামে ধস, দোকানে প্রবাসীদের উপচে পড়া ভিড়

কুয়েতে স্বর্ণের দামে ধস, দোকানে প্রবাসীদের উপচে পড়া ভিড়

পশ্চিমবঙ্গে ছটপূজার নামে মাংসের দোকান বন্ধের নির্দেশ

পশ্চিমবঙ্গে ছটপূজার নামে মাংসের দোকান বন্ধের নির্দেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম