Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের নির্দেশেই তেল পাম্পে ড্রোন হামলা: সৌদি প্রতিরক্ষামন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০১৯, ০৫:৪৭ পিএম

ইরানের নির্দেশেই তেল পাম্পে ড্রোন হামলা: সৌদি প্রতিরক্ষামন্ত্রী

ছবি: এএফপি

Advertisement

সৌদি তেল পাম্পে হামলা চালাতে হুতি বিদ্রোহীদের ইরান নির্দেশ দিয়েছে বলে অভিযোগ করেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান।-খবর রয়টার্সের

ওই হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনে হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার এক টুইটবার্তায় তিনি বলেন, সম্প্রসারণবাদী এজেন্ডা বাস্তবায়ন করতে হুতিদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান। 

বাদশাহ সালমানপুত্র আরও বলেন, ইরানের নির্দেশে হুতি বিদ্রোহীরা এই সন্ত্রাসী হামলা চালিয়েছে।

ইয়েমেনে গত চার বছর ধরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতিরা।

মঙ্গলবার সৌদি আরবের দুটি তেলপাম্পে হামলা চালানোর দাবি করেছে তারা। যদিও সৌদির দাবি, এতে তাদের তেল উত্তোলন ও রফতানি বাধাগ্রস্ত হয়নি।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বলেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অবিচ্ছেদ্য অংশ হচ্ছে হুতি বিদ্রোহীরা। বিপ্লবী গার্ডের নির্দেশই মেনে চলে তারা। কাজেই সৌদি স্থাপনায় হামলা চালাতে ইরান নির্দেশ দিয়েছে, তা প্রমাণের জন্য এটাই যথেষ্ট।

সংযুক্ত আরব আমিরাত উপকূলে দুটি সৌদি তেলট্যাংকারে নাশকতামূলক হামলার দুই দিন পর দেশটির তেল পাম্পে এই হামলার ঘটনা ঘটেছে।

Advertisement

সৌদি

Advertisement

আরও পড়ুন

ভারতে মাইকে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন

ভারতে মাইকে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন

সৌদিতে হামলার শঙ্কার মধ্যেও কমল তেলের দাম

সৌদিতে হামলার শঙ্কার মধ্যেও কমল তেলের দাম

পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত

পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত

পাকিস্তান শাসিত কাশ্মীর নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম