Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র দিয়ে আমিরাতের অস্ত্রবাহী ড্রোন ভূপাতিত করল লিবিয়া

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ০৮:১৭ পিএম

ক্ষেপণাস্ত্র দিয়ে আমিরাতের অস্ত্রবাহী ড্রোন ভূপাতিত করল লিবিয়া

ড্রোন। ফাইল ছবি

Advertisement

সংযুক্ত আরব আমিরাতের একটি অস্ত্রবাহী ড্রোন ভূপাতিত করার দাবি করেছে লিবিয়ার সরকারি বাহিনী।   

মঙ্গলবার জাতিসংঘ স্বীকৃত দেশটির জাতীয় ঐক্যের সরকার (জিএনএ) এ কথা জানায়।  সরকারি বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী ত্রিপলী থেকে পশ্চিমে মিসরাতা শহর থেকে ভূমি থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে ড্রোনটি ধ্বংস করা হয়।  খবর ইয়েনি শাফাকের। 

ড্রোনের ছবি প্রকাশ করে ওই বিবৃতি বলা হয়, ড্রোনটি মিসরাতা শহরে কয়েকটি বেসামরিক স্থাপনায় হামলার জন্য টার্গেট করেছিল। 

সরকারের পক্ষ থেকে বলা হয়, ডিসেম্বরে আমিরাতের ড্রোন হামলায় লিবিয়ার তিনজন নিহত হয়েছিল।

এর আগে গত আগস্টে মিসরাতা শহরে আমিরাতের আরেকটি অস্ত্রবাহী ড্রোন ভূপাতিত করা হয় বলে জানিয়েছে দেশটির জাতিসংঘ স্বীকৃত সরকার। 

এদিকে গতবছরের সেপ্টম্বরে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়ের করেছিল লিবিয়ার সরকার।  

অভিযোগে বলা হয়েছিল, বৈধ সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালানোর বিষয়ে খলিফা হাফতারকে সমর্থন করছে আরব আমিরাত।

Advertisement

আমিরাত ড্রোন লিবিয়া

Advertisement

আরও পড়ুন

‘গল্পের জাদুকর’ জেফরি আর্চার আর নেই

‘গল্পের জাদুকর’ জেফরি আর্চার আর নেই

বাল আল-মান্দেব প্রণালী নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইয়েমেন সরকারের

বাল আল-মান্দেব প্রণালী নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইয়েমেন সরকারের

সৌদিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত মক্কা প্রতিরক্ষা জোট

সৌদিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত মক্কা প্রতিরক্ষা জোট

হিজাব পরে ছবি তোলায় তুর্কি শিক্ষার্থীর ভিসা বাতিল করল ফ্রান্স

হিজাব পরে ছবি তোলায় তুর্কি শিক্ষার্থীর ভিসা বাতিল করল ফ্রান্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম