Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘গল্পের জাদুকর’ জেফরি আর্চার আর নেই

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৩ এএম

‘গল্পের জাদুকর’ জেফরি আর্চার আর নেই

জনপ্রিয় ব্রিটিশ লেখক ও সাবেক রাজনীতিবিদ জেফরি আর্চার। ছবি: সংগৃহীত

Advertisement

জনপ্রিয় ব্রিটিশ লেখক ও সাবেক রাজনীতিবিদ জেফরি আর্চার (৮৬) মারা গেছেন। স্থানীয় সময় সোমবার (৫ অক্টোবর) লেখালেখির ফাঁকে নিজ বাড়িতে তার মৃত্যু হয় বলে জানিয়েছে তার প্রকাশক হারপারকলিন্স। 

পাঁচ দশকের দীর্ঘ লেখক জীবনে আর্চারের ৩০ কোটিরও বেশি বই বিক্রি হয়েছে, যার মধ্যে রয়েছে ‘ক্লিফটন ক্রনিকলস’ ও ‘কেইন অ্যান্ড অ্যাবেল’র মতো জনপ্রিয় বই। নিজের উপন্যাসগুলোর পটভূমি হিসেবে প্রায়ই সমারসেটের ওয়েলিংটন শহরকে বেছে নিতেন এই গল্পের জাদুকর।

কনজারভেটিভ পার্টির এই সাবেক এমপি ২০০১ সালে মিথ্যা সাক্ষ্য দেওয়ার দায়ে কারাবরণ করেছিলেন। ১৯৮৭ সালে ‘ডেইলি স্টার’ পত্রিকার বিরুদ্ধে করা মানহানির মামলায় মিথ্যা বলা ও প্রতারণার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

১৯৪০ সালের ১৫ এপ্রিল উত্তর লন্ডনে জন্মগ্রহণ করলেও আর্চার দ্রুতই সমারসেটের ওয়েস্টন-সুপার-মেয়ারে চলে যান। সেখানে তার পরিবার জন ক্লিসের মায়ের কাছ থেকে একটি বাড়ি কিনেছিল।

১৯৬৯ সালে আর্চার লিংকনশায়ারের লাউথ নির্বাচনি এলাকা থেকে এমপি নির্বাচিত হন। কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান হওয়ার আগে তিনি পাঁচ বছর এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০১ সালে মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টির দায়ে চার বছরের কারাদণ্ড হলে তার রাজনৈতিক জীবন থমকে যায়। ২০০৩ সালে মুক্তি পাওয়ার পর তিনি হাউস অব লর্ডসে ফিরে যান এবং ২০২৪ সালে অবসর নেওয়া পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন।

এক বিবৃতিতে হারপারকলিন্স জানিয়েছে, জেফরি আর্চারের শেষ বই ‘অ্যাডাম অ্যান্ড ইভ’ এই সপ্তাহেই প্রকাশিত হতে যাচ্ছে। প্রকাশনা সংস্থাটি তাকে একজন ‘নিপুণ গল্পকথক’ হিসেবে অভিহিত করেছে, যার কাছে পাঠকদের গুরুত্ব ছিল অপরিসীম।

গত সপ্তাহে আর্চার তার শেষ বইয়ের প্রচারের জন্য নিজের পুরোনো স্কুলে ফিরে গিয়েছিলেন। ওয়েলিংটন স্কুলে আর্চার বলেছিলেন, ‘ফিরে আসাটা দারুণ ব্যাপার।’

শনিবার চেলটেনহ্যাম ফেস্টিভ্যালে নিজের শেষ উপন্যাস নিয়ে আলোচনার কথা ছিল আর্চারের।

হারপারকলিন্স জানিয়েছে, আর্চার ও তার স্ত্রী মেরি চলতি বছর তাদের ৬০তম বিাবহবার্ষিকী উদযাপন করেছিলেন। দম্পতিটির দুই ছেলে ও পাঁচজন নাতি-নাতনি রয়েছে। সূত্র: বিবিসি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

‘জায়নবাদ বর্ণবাদ’, নীতি গ্রহণ করল ব্রিটেনের গ্রিন পার্টি

‘জায়নবাদ বর্ণবাদ’, নীতি গ্রহণ করল ব্রিটেনের গ্রিন পার্টি

তড়িঘড়ি করে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র, কারণ কী?

তড়িঘড়ি করে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র, কারণ কী?

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য

এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য

দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে হিটলারের পক্ষে সাফাই টাকার কার্লসনের

দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে হিটলারের পক্ষে সাফাই টাকার কার্লসনের

আরও পড়ুন

‘গল্পের জাদুকর’ জেফরি আর্চার আর নেই

‘গল্পের জাদুকর’ জেফরি আর্চার আর নেই

বাল আল-মান্দেব প্রণালী নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইয়েমেন সরকারের

বাল আল-মান্দেব প্রণালী নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইয়েমেন সরকারের

সৌদিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত মক্কা প্রতিরক্ষা জোট

সৌদিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত মক্কা প্রতিরক্ষা জোট

হিজাব পরে ছবি তোলায় তুর্কি শিক্ষার্থীর ভিসা বাতিল করল ফ্রান্স

হিজাব পরে ছবি তোলায় তুর্কি শিক্ষার্থীর ভিসা বাতিল করল ফ্রান্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম