সৌদিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত মক্কা প্রতিরক্ষা জোট
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ এএম
সৌদি আরবে যৌথ সামরিক বাহিনী ও সরঞ্জাম মোতায়েনে সম্মত হয়েছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর পরপরই সৌদি আরবে দ্রুততম সময়ে যৌথ সামরিক বাহিনী ও সরঞ্জাম মোতায়েনে সম্মত হয়েছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক।
রিয়াদে আয়োজিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র জরুরি বৈঠক শেষে সোমবার (৫ অক্টোবর) এ সিদ্ধান্তের কথা জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
তিন দেশের যৌথ বিবৃতিতে জানানো হয়, যৌথ প্রতিরক্ষা অঙ্গীকারগুলো অবিলম্বে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পর্যায় সম্পর্কিত কমিটি। অনুমোদিত পরিকল্পনা ও নিজ নিজ দেশের আইন মেনে সৌদি আরবে সেনা ও প্রয়োজনীয় সামরিক সক্ষমতা দ্রুত পৌঁছানোর সব ব্যবস্থা নেওয়া হবে।
এর মূল উদ্দেশ্য হলো যেকোনো বহিরাগত হুমকি মোকাবিলায় পারস্পরিক সামরিক প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধি করা।
এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি এমন এক সময়ে এলো, যার ঠিক একদিন আগেই রোববার (৪ অক্টোবর) ইয়েমেনের সৌদি সমর্থিত কোয়ালিশন সরকার হুতিদের দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে।
মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে এই তিন মুসলিম প্রধান দেশের নিরাপত্তা জোট গঠন ও সেনা মোতায়েনকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সূত্র: ডন

