Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মেহবুবা মুফতিকে বন্দি রাখার কারণ শুনে হতভম্ব ইলতিজা

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ০১:১৫ পিএম

মেহবুবা মুফতিকে বন্দি রাখার কারণ শুনে হতভম্ব ইলতিজা

কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও তার মেয়ে ইলতিজা

Advertisement

গত বছরের ৫ আগস্ট থেকে গৃহবন্দি করে রাখা হয়েছিল জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে।

জননিরাপত্তা আইনের (পিএসএ) অধীনে সম্প্রতি মেহবুবা মুফতির এই বন্দিদশাকে আরও দীর্ঘায়িত করেছে ভারত সরকার।

গত বছরের আগস্টে ভারতের সংসদে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের আইন পাসের পর থেকেই গৃহবন্দি মেহবুবা মুফতি।

সেই সময় কাশ্মীরিদের বিক্ষোভ ঠেকাতে মেহবুবা মুফতিসহ ন্যাশনাল কনফারেন্স নেতা কাশ্মীরের আরেক সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে গৃহবন্দি করা হয়।

বন্দিত্বের ছয় মাস কাটতেই তাদের বিরুদ্ধে গণনিরাপত্তা আইন প্রয়োগ করেছে কেন্দ্র। এ ঘটনায় উপত্যকার পিডিপি নেতারা এই আইন আরোপের তীব্র বিরোধিতা করছেন।

এরই মাঝে মেহবুবা মুফতির ওপর গণনিরাপত্তা আইন তথা পিএসএ আরোপের কারণ জানিয়েছে সরকার।

কেন্দ্র থেকে বলা হয়েছে, মুফতির দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) সবুজ পতাকাই তার বন্দিদশা দীর্ঘায়িত করার জন্য দায়ী। পিডিপির সবুজ পতাকা জঙ্গিবাদেরই ইঙ্গিত দেয়।

সম্প্রতি ৬ পৃষ্ঠার একটি সরকারি বিবৃতিতে মেহবুবা মুফতির বিরুদ্ধে ভারত সরকার পক্ষের অভিযোগ, তিনি দেশবিরোধী বক্তব্য দিয়েছেন, বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সম্পর্ক রেখেছেন এবং বেআইনি কর্মকাণ্ড (প্রতিরোধ) আইনের আওতায় নিষিদ্ধ জামায়েত-ই-ইসলামীর মতো সংগঠনগুলোকে সমর্থন দিয়েছেন।

শুধু তাই নয়; মেহবুবা মুফতিকে একজন কুচক্রী হিসেবে উল্লেখ করে তাকে বিপজ্জনক বলে আখ্যা দিয়েছে ভারত সরকার।

এমনকি মেহবুবা মুফতির বিপজ্জনক কাজ ও দখলদারি মানসিকতার সঙ্গে তার বাবার তুলনা করে তাকে বাবার মেয়ে বলেও কটাক্ষ করেছে সরকার।

মা ও তার দলের বিষয়ে সরকার পক্ষের এমন সব মন্তব্যে অবাক হয়েছেন মেয়ে ইলতিজা মুফতি।

রোববার ইলতিজা মুফতি একের পর এক টুইট করে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন।

 

Advertisement

ইলতিজা মেহবুবা মুফতি

Advertisement

আরও পড়ুন

বিপুল পরিমাণ ডিজেল বাজারে ছাড়তে রাজি হয়েছে ইউরোপ: ট্রাম্প

বিপুল পরিমাণ ডিজেল বাজারে ছাড়তে রাজি হয়েছে ইউরোপ: ট্রাম্প

সেই পাইলট ও তার পরিবারকে ৫ বছর যে সুবিধা দেওয়ার ঘোষণা

সেই পাইলট ও তার পরিবারকে ৫ বছর যে সুবিধা দেওয়ার ঘোষণা

বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি, দাবি শাশুড়ির

বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি, দাবি শাশুড়ির

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন, এশিয়ায় বড় ধরনের সংকটের শঙ্কা

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন, এশিয়ায় বড় ধরনের সংকটের শঙ্কা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম